কটিয়াদীতে ভোটগ্রহণ কর্মকর্তাগনের ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভোট গ্রহণ কর্মকর্তাগনের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ মে) কটিয়াদী সরকারী কলেজে অনুষ্ঠিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াহিদুজ্জামান উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, কটিয়াদী।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক কিশোরগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ রাসেল শেখ (বিপিএম- সেবা,পিপিএম-বার) পুলিশ সুপার, কিশোরগঞ্জ, রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার, কিশোরগঞ্জ, মোহাম্মদ খোরশেদ আলম, জেলা নির্বাচন অফিসার, কিশোরগঞ্জ।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন।
১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে