নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

লক্ষ্য কীভাবে অর্জন করতে হয় রাশিয়া তা জানে : পুতিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-05-2024 10:51:37 am

বড়ো মাপের লক্ষ্যগুলো কীভাবে অর্জন করতে হয় রুশ কর্তৃপক্ষ তা জানে।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া’কে দেয়া এক সাক্ষাতকারে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ কথা বলেন। খবর তাস’র।

সাক্ষাতকারটি ক্রেমলিন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

গত ২৯ ফেব্রুয়ারি পুতিন জাতির উদ্দেশ্যে পার্লামেন্টে ভাষণ দেন। ভাষণে তিনি কিছু অর্থনৈতিক লক্ষ্য এবং জাতীয় প্রকল্পের ঘোষণা দেন।

এ প্রেক্ষিতে সাক্ষাতকারে তিনি স্পষ্ট করে বলেন, এই চ্যালেঞ্জগুলোর মাত্রা সম্পর্কে আমরা সচেতন এবং আমরা এসব চ্যালেঞ্জের সমাধান দিতে পারি। এ জন্যে আমরা আমাদের জনগণের দৃঢ় ইচ্ছা, প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা এবং রাষ্ট্র, ব্যবসা ও সুশীল সমাজের মধ্যকার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করবো।

তার ঘোষিত লক্ষ্যের মধ্যে রয়েছে জনসংখ্যা সংক্রান্ত সমস্যা মোকাবেলা, জন্মহার বাড়ানো, শিশুসহ পরিবারদের সহায়তা এবং দারিদ্র্য ও অসমতার বিরুদ্ধে যুদ্ধ।

অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জনগণের কল্যাণ করাই মস্কোর অগ্রাধিকার বলে পুতিন উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ক্রয়ক্ষমতার সমতার দিক থেকে আজ বিশ্বে রাশিয়া পাঁচ শীর্ষ দেশের একটি। এখন আমাদের লক্ষ্য বিশ্বের চার শীর্ষ দেশের একটি হওয়া। তাই নাগরিকের কল্যাণ বৃদ্ধিসহ সার্বিকভাবে কার্যকর উন্নয়ন ও গুণগত মান নিশ্চিত করার বিষয়গুলোকেই আমরা অগ্রাধিকার দিচ্ছি।

পুতিন বলেন, আমরা দক্ষ, প্রগতিশীল পেশাজীবীদের প্রশিক্ষণে নিয়োজিত করবো।

Tag
আরও খবর