আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন

বানিয়াচংয়ে এমপি রুয়েলের প্রচেষ্টায় ৬টি নতুন রাস্তার কাজ অনুমোদন


বানিয়াচং উপজেলার সদরের বিভিন্ন ইউনিয়নের নতুন করে ৬টি রাস্তা নির্মাণ করতে অনুমোদন দেয়া হয়েছে। এই ৬টি রাস্তা নির্মাণ করতে খরচ হবে প্রায় ১২ কোটি টাকা। রাস্তাগুলো আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন করবে উপজেলা প্রকৌশলী অফিস।


বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।  তিনি জানান,আমার নিজস্ব বরাদ্দ থেকে এই ৬টি রাস্তার কাজ সম্পাদন করা হবে। উপজেলা সদরের ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার কাজ করতে সেগুলোর জন্যও চাহিদা পত্র দেয়া হয়েছে আশা করছি এই বছরের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে।


উপজেলা সদরের ৬টি রাস্তা হলো- বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের সারং বাজার থেকে মাতাপুর মসজিদ সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০-৫০০মিঃ)। ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের তোপখানা পাকা রোড ভায়া দোকানটুলা মসজিদ থেকে রাইছ মিল সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০-৭৫০মিঃ)।


৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট পয়েন্ট)-জাতুকর্ণপাড়া ঈদগাঁহ ডিসি রোড ভায়া মুহুরীর পুকুরের উত্তর পার্শ্ব সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০-১৫০০মিঃ)। একই ইউনিয়নের দোয়াখানী (হাসিনা বেগমের বাড়ী)-শরীফ উদ্দিন সড়ক ভায়া জামে মসজিদ সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০-৫৫০মিঃ)।


৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের বড় বাজার-নতুন বাজার রোড (মোবাইল টাওয়ারের নিকট হতে)-গার্লস স্কুল সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০-৫০০মিঃ)।

এবং বনমথুরা জিপিএস-নাপিতপাড়া আরজু মিয়ার বাড়ী গ্রামীণ সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন (চেইনেজ ০০- ১০৪৩মিঃ)।


উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম জানান, রাস্তা সম্পর্কে এখনো পুর্ণাঙ্গ কোন তথ্য আমার কাছে আসেনি। যেহেতু এমপি স্যার বলেছেন তাহলে কাজ হবে কোন সমস্যা নাই।

Tag
আরও খবর