দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

নিজের হারানো প্রেমের গল্প শোনালেন মিঠুন চক্রবর্তী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-05-2024 01:42:38 am

ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী। কাজের কারণে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও অনেকবার খবরের শিরোনাম হয়েছেন। অনেক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। এসব নিয়ে অনেক তথ্যই জানেন তার ভক্তরা।


ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেত্রী মমতা শঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মিঠুন। বিয়ের দিন-তারিখও চূড়ান্ত হয়েছিল। ছাপানো হয়েছিল বিয়ের কার্ড। কিন্তু শেষ পর্যন্ত সাতপাকে বাঁধা পড়েননি এই যুগল। কিছুদিন আগে মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙার কারণ জানিয়েছেন মমতা। তবে এ বিষয়ে মিঠুনকে সেভাবে কথা বলতে দেখা যায়নি। এবার পুরোনো প্রেম-বিচ্ছেদ নিয়ে কথা বললেন মিঠুন।সম্প্রতি রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে উপস্থিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এ মঞ্চে ব্যক্তিগত জীবনের একটি গল্প শোনান মিঠুন। তার ভাষায়, ‘আমি দারুণভাবে প্রেমে পড়েছিলাম। পুরো পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু একদিন সে আমাকে ছেড়ে চলে যায়। তারপর সময় বদলায়। আমি স্টার হলাম। তারপর সুপারস্টার হলাম। তারপর আরো বড় স্টার।’


প্রেমের বিচ্ছেদের পর প্রেমিকার সঙ্গে বিমানে দেখা হয় মিঠুনের। তা জানিয়ে এ অভিনেতা বলেন, “আমি একবার বিমানে করে কোথাও যাচ্ছিলাম। সেই মেয়েটিও ওখানে ছিল। লজ্জায় আমার দিকে সে আর তাকায়নি। তখন আমি নিজে উঠে গিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম, সে কেন আমার দিকে তাকাচ্ছে না? লজ্জায় অস্বস্তিতে কোনো কথা বলছিল না সে। মুখ ঘুরিয়ে রেখেছিল। আমি ওকে স্বাভাবিক করার জন্য বলেছিলাম, ‘তখন তুমি যা করেছিলে একদম ঠিক করেছিলে।’মিঠুনের এ কথা শুনে মেয়েটি কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। এরপর মেয়েটি বলেছিলেন, “আমার মনে হয়, আমি ভুল করেছি। তখন আমার ওটা করা উচিত হয়নি।’ উত্তরে মিঠুন বলেছিলেন, ‘তুমি এসব না করলে হয়তো এত বড় তারকাও তৈরি হতো না।”


মিঠুন তার প্রেমের বিচ্ছেদ নিয়ে কথা বললেও প্রেমিকার নাম বলেননি। ধারণা করা হচ্ছে, তার এ প্রেমিকা অন্য কেউ নন, বরং মমতা শঙ্কর।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৪ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৮ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৪ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে