পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন ইউএনও ফারজানা আলম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।

মঙ্গলবার (১৪মে) বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১% থেকে প্রাপ্ত ১০ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ৬টি উন্নযন প্রকল্পের মধ্য থেকে চারটি প্রকল্প আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন তিনি। এছাড়া ওই দিন নির্মাণাধীন বাকী আরো দুইটি কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় তার সাথে ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ প্রমূখ।

ফরিদপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক বাস্তবায়িত ও উদ্বোধনকৃত উন্নয়ন মূলক প্রকল্প গুলোর মধ্যে ছিলো ১. ফরিদপুর ইউনিয়ন পরিষদের সকল বাথরুমের পানির লাইন পুনঃস্থাপন ও ইউনিয়ন পরিষদের সিড়ি ঘরের দরজা স্থাপন, ২. ইউনিয়ন পরিষদে এলজিইডি কক্ষের ফাইল সংগ্রহের জন্য স্টিলের আলমারী ক্রয় ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে ফাইল কেবিনেট ও পরিষদের জন্য একটি কাঠের তৈরী সেক্রেটারীয়েট টেবিল প্রকল্প, ৩. নলবাইদ চড়পাড়া গাবরু মিয়ার বাড়ীর সামনে ৩ফুট প্রস্থ ও ৮ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণ প্রকল্প ও ৪. ইউনিয়ন পরিষদে এলজিইডি কক্ষে কম্পিউটার, প্রিন্টার ও ফার্নিচার সরবরাহ প্রকল্প। 

এছাড়া নির্মাণকৃত প্রকল্পের মধ্যে রয়েছে ফরিদপুর ইউনিয়নের সেচের পানী নিষ্কাসনের জন্য মকবুল আহম্মেদের বাড়ির সম্মুখে ড্রেন নির্মাণ ও নাপিতেরচর শ্রীশ্রী জয়কালী মন্দির প্রকল্প।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ বলেন, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১% থেকে ৬টি প্রকল্প বাবদ মোট ১২ লাখ টাকা অনুমোদন পান তিনি। এসব টাকা থেকে ট্যাক্স ও ভ্যাট বাবদ মোট ১লাখ ২৬ হাজার টাকা বাদ দিয়ে ৬টি চেকের মাধ্যমে মোট ১০ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। উত্তোলিত টাকা দিয়ে ইতোমধ্যে চারটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। বাকি দুইটি প্রকল্পের কাজ জুন ক্লোজিং এর আগেই সমাপ্ত করা হবে। এসব কাজ করতে উত্তোলিত টাকার চেয়ে আরো বেশি টাকা খরচ করতে হচ্ছে এমন দাবী তার।

আরও খবর


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

৩ ঘন্টা ৩১ মিনিট আগে