ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 03:01:11 am

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এফবি নিশান নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ১১ জেলে নিখোঁজ রয়েছেন। 


মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের মালিক নিশান জানান, গত ৫ দিন আগে মাঝিসহ ১৫ জন জেলে সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার ভোর রাতে জেলেরা সাগরের মহিপুর এলাকায় জাল ফেলে মাঝ ধরছিলেন। এসময় প্রবল ঢেউয়েরে মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অপর একটি মাছ ধরার ট্রলার তাৎক্ষণিক চার জনকে উদ্ধার করতে পারলেও ১১ জন নিখোঁজ হন। তাদের খুঁজতে কোস্টগার্ড নৌ-পুলিশসহ বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে। 


নিখোঁজ জেলেরা হলেন, সোহেল, আলকাছ, আলতাফ, শরীফ, আফসার, লিটন, খায়ের, মো. সোহেল, শরীফ, হেলাল ও ফরহাদ। তাদের পাঁচ জনের বাড়ি হাতিয়ার বয়ারচরে এবং ছয় জন জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা। 


এ বিষয়ে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ওবায়েদ জানান, ট্রলারডুবির ঘটনা তারা অনেক দেরিতে শুনেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি অভিযানিক দল সাগরে ছুটে যায়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান সম্পন্ন করতে পারেনি। বিষয়টি চট্টগ্রাম, ভোলাসহ বিভিন্ন স্থানের কোস্টগার্ড ও নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। 




আরও খবর