ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ৩৬ জেলে আটক

৩৬ জেলে আটক





হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ৩৬ জেলে আটক

 নোয়াখালী জেলার  বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণকারী ২টি ট্রলার, ১ লক্ষ মিটার সুতার জাল ও ৪০০ কেজি ইলিশ মাছসহ ৩৬ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ বাস্তবায়নের নিমিত্তে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক নৈশ্ টহল পরিচালনার সময় নোয়াখালী জেলার অধীন হাতিয়ার রহমতপুর এলাকা থেকে ১ লক্ষ মিটার সুতার জাল, ৪০০ কেজি ইলিশ মাছ ও ২টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ৩৬ জন জেলেকে আটক করে কোস্ট গার্ড। তাদের মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক বলে জানাযায়। পরে বিকেল সাড়ে পাঁচটায় আটককৃত ট্রলার ও মাছসহ ৩৬ জন জেলেকে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসারুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়।

হাতিয়া উপজেলা মোঃ সেলিম হোসেন এর নেতৃত্বে মোবাইল কোট পরিচালনা করে আটককৃত জেলেদের কাছ থেকে সর্বমোট ৯০,০০০ টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়। জব্দকৃত মাছ গুলো এতিমখানা,গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। আটককৃত জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এ,কে এম শাফিউল কিঞ্জল জানান,বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা,বন – দস্যুতা, ও ডাকাতি দমন,এছারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এরুপ তৎপর অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর