নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ক্যাম্প থেকে প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রোহিঙ্গা মাঝি হলো উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৪৩)। তিনি ওই রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৩ মে) ভোর রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের সি ব্লক সংলগ্ন হ্যান্ডিক্যাফ অফিসের পেছনে এ হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে গতরাতে অজ্ঞাতনামা ১০/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যায়।

পরে বসতবাড়ি সংলগ্ন হ্যান্ডি ক্যাফ অফিসের পেছনে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। এ ঘটনার পর উখিয়া থানার উপ পরিদর্শক অরুপ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

Tag
আরও খবর


6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১২ ঘন্টা ২৩ মিনিট আগে





6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

২ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে