নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

ঈশ্বরগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের মালামাল বিক্রির অভিযোগ


ময়মনসিংহের  ঈশ্বরগঞ্জ উপজেলার ৪০ নং হারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান চকদারের বিরুদ্ধে ওই স্কুলের লোহার বেঞ্চ টেবিল বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের ওই বিদ্যালয়ের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান চকদার সরকারী নিয়মের তোয়াক্কা না করে বিদ্যালয়ের পুরাতন ২শ ৮কেজি লোহার বেঞ্চ ভাঙ্গারি দোকানে বিক্রি করে দেন। শনিবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে হারুয়া বাজারে জামাল হোসেনের ভাঙ্গারির দোকানে এ বেঞ্চ ও টেবিলের লোহার ফ্রেমগুলো বিক্রি করা হয়। 

সরকারী নিয়মানুযায়ী স্কুলের জরাজীর্ণ ও পুরাতন মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রির বিধান রয়েছে। কিন্তু তিনি বিধান না মেনে ওই মালামাল নিলাম ছাড়াই অবৈধ পন্থায় বিক্রি করে দেন। এছাড়াও লোহার বেঞ্চ ও টেবিলের কাঠগুলো স্কুলের সহ-সভাপতি চাঁন মিয়া ও  অভিভাবক সদস্য অলকা রানী বন্টন করে নিয়ে যান। 

হারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান চকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের সীমানায় গাছ লাগানোর জন্য আমি এ মালামালগুলো বিক্রি করেছি। নিলাম কমিটিকে অবহিত না করে বিক্রি করার কারণ জানতে চাইলে তিনি বলেন, স্কুল কমিটির সভাপতি হিসেবে এতটুকু করতে পারি না ? তাহলে কমিটির কাজটা কি ?

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শরীফা বেগম বলেন, আমার জানামতে বেঞ্চগুলো স্কুলের একটি কক্ষে তালাবদ্ধ রয়েছে। বিক্রয়ের বিষয়টি আমার জানা নেই।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম বলেন, বিদ্যালয়ের কোন মালামাল নিলাম কমিটির টেন্ডার ছাড়া বিক্রি করার নিয়ম নেই। বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্তে ঘটনার সত্যতা পেয়েছেন। বিক্রয়কৃত মালামাল ওই দোকানেই রক্ষিত আছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


Tag
আরও খবর