নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের তুলশীমালা চাল, জি আই পণ্য হিসেবে স্বীকৃতির এক বছর পূর্তি, এর সাথে জড়িত অনেকেরই সৃষ্টি হয়েছে কর্মসংস্থান

শেরপুরের তুলশীমালা দেশের এক অনন্য পরিচয় বহন করছে। ‘তুলশীমালার সুগন্ধে, পর্যটনের আনন্দে’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে দীর্ঘদিন থেকেই তুলশীমালার ধান কৃষকরা ব্যাপকভাবে রোপণ করে আসছে। এর ন্যায্য মূল্য ও ব্যাপক প্রসার এবং দেশ বিদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করার জন্য কৃষকরা প্রশাসনের মাধ্যমে ব্র্যান্ডিং কর্নার ও জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য চেষ্টা করে আসছিল। শেরপুরের কৃষক ও সর্বসাধারণের দাবির প্রেক্ষিতে তৎকালীন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের ঐকান্তিক প্রচেষ্টায় ও কৃষি বিভাগের অক্লান্ত পরিশ্রমে জি আই পণ্য হিসেবে শিল্প মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদন পেয়েছে শেরপুরের বাহারি সুগন্ধি চাল তুলশীমালা।


২৯ মে ২০২৩ এ স্বীকৃতি শিল্প মন্ত্রণালয় অনুমোদন দিয়েছেন। দেখতে দেখতে এক বছর পূর্তি হলো। কৃষি বিভাগের পক্ষ থেকে জানা গেছে, এ চালকে এক কেজির প্যাকেট করে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করা হচ্ছে। এতে করে কৃষি উদ্যোক্তা তৈরি হয়েছে। বাজারজাতকরণের সাথে জড়িত অনেকের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি নিজে ও পরিবারও স্বাবলম্বী হচ্ছে। প্যাকেটে বাংলা এবং ইংরেজিতে চালের গুণাগুণ উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে এই চাল বিদেশে রফতানির লক্ষ্য নিয়ে কৃষি বিভাগ কাজ করছে।


এ বিষয়ে তৎকালীন জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, তুলশীমালা চাল পর্যটকদের কাছে আকর্ষণীয় ও সহজলভ্য করে তোলার জন্য জেলার পর্যটন কেন্দ্র গজনীতে তুলশীমালা চালের বিপণন কেন্দ্র খোলা হয়েছে। গজনীতে আগত পর্যটকরা সহজেই তুলশীমালা চালের প্যাকেট সংগ্রহ করতে পারবে। 

Tag
আরও খবর