আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

চিলমারীঃ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪। এর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন ১৬হাজার ৮শত ৭১ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতিক নিয়ে ২৮হাজার ৬শত ৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, কাপ পিরিচ প্রতিক নিয়ে ১১হাজার ৭শত ৩৪ ভোট পেয়েছেন। এদিকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নলকূপ প্রতিক নিয়ে মোঃ জাহিদ আনোয়ার পলাশ ৫হাজার ৭শত ২৭ বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নলকূপ প্রতিক নিয়ে মোট ২৪হাজার ২শত ৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ আবু হোসাইন সিদ্দিক রানা, তালা প্রতিক নিয়ে ১৮হাজার ৫শত ৩৫ ভোট পেয়েছে। অপরদিকে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ মর্জিনা বেগম জেলী ৭হাজার ৯শত ১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ফুটবল প্রতিক নিয়ে ১৯ হাজার ৩শত ৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোছাঃ আছমা বেগম, হাঁস প্রতিক নিয়ে ১১হাজার ৪শত ৬১ ভোট পেয়েছেন।  আজ বুধবার (৮ই মে) সকাল ৮টা হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহন। ভোট গণনা শেষে বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।

আরও খবর