এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ শ্রীমঙ্গলে যুব মজলিস নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সেক্রেটারির মতবিনিময় শার্শার বাগআঁচড়া আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট

১৮ মাস পর ভারতে রাষ্ট্রদূত নিয়োগ দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-05-2024 01:20:47 am

অবশেষে ভারতে চীনা রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে বেইজিং। ১৮ মাস পর শি ফেইহং নামে একজন কূটনীতিককে দিল্লিতে রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে চীন। শিগগির তিনি দিল্লিতে এসে নিজের দায়িত্ব বুঝে নেবেন বলে জানা গেছে।


বুধবার (৮ মে) হিন্দুস্তান টাইমস এ তথ্য দিয়ে জানিয়েছে।


রিপোর্ট অনুযায়ী, এর আগে তিনি আফগানিস্তানে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলেছেন। রোমানিয়াতেও চীনা রাষ্ট্রদূত ছিলেন তিনি। বর্তমানে তিনি চীনের বিদেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী।এদিকে ফেইহং যে ভারতে নিযুক্ত হতে চলা পরবর্তী চীনা রাষ্ট্রদূত, তা দাবি করা হয়েছিল জানুয়ারি মাসে প্রকাশিত রিপোর্টেই। তবে রাষ্ট্রদূত নিয়োগের আনুষ্ঠানিকতা এবং যাবতীয় নিয়মকানুন ঝুলে ছিল বেশ কয়েক মাস। এই আবহে ঠিক কবে নাগাদ ফেইহং দিল্লিতে এসে নিজের দায়িত্ব গ্রহণ করবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।এর আগে ভারতে চীনা রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন সান ওয়েইডং। তিনি ২০২২ সালের অক্টোবরে ভারত ছেড়েছিলেন। এরপর থেকে নতুন করে আর কোনো রাষ্ট্রদূত নিয়োগ করেনি বেইজিং।


ওদিকে চীনা রাষ্ট্রদূত দিল্লিতে এলে বিষয়টিকে আপাতত ভালো চোখেই দেখবে সাউথ ব্লক। তবে এতে সীমান্ত পরিস্থিতি যে শুধরে যাবে, এমন আশা করছে না ভারত। 

আরও খবর
6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৭ ঘন্টা ৩৬ মিনিট আগে