আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার

টাংগাইলের নাগরপুরে সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচনে উপজেলার মোট ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮৫০ জন শিক্ষক ভোটারের মধ্যে একাই সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছে মো. ছানোয়ার হোসেন। তিনি জয়ভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এদিকে, সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ায় তার সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা আনন্দ উল্লাস প্রকাশ করেছেন।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণে আমি দীর্ঘ সময় কাজ করেছি এবং সেই ভালবাসার ফলস্বরূপ আমি সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। আগামীতে সকল শিক্ষকদের মতামত বা পরামর্শ নিয়ে তাদের কল্যাণে আরো ব্যাপক পরিসরে কাজ করে যেতে চাই। ভবিষ্যতে নাগরপুরের সকল প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয় হিসেবে গড়তে চাই। আমাদের অভিভাবক মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু মহোদয় শিক্ষক ও শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেই চলেছে। আমরা শিক্ষক সমিতির সকলে মিলে তার নির্দেশনায় কাজ করে যাবো।

উল্লেখ্য, গত ৪ মে নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ভোট গণনা শেষে রাতে ফলাফল প্রকাশ করা হয়। এতে সভাপতি পদে মো. হোসেন মিঞ্চা ৩৮১ ভোট, নির্বাহী সভাপতি পদে মোহাম্মদ ওয়াহিদুর রহমান খান ৫৫৪ ভোট, সাধারণ সম্পাদক পদে মোছা. কানিজ ফাতেমা (রলে) ৪৪৪ ভোট এবং নির্বাহী সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়।

আরও খবর