আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

সরিষাবাড়ীতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে রত্না খাতুন নামে ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার (২ মে) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বাশঁবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাশঁবাড়ী গ্রামের দুদু মিয়ার মেয়ে রত্না খাতুন। 

৫ বছর আগে জামালপুর জেলার লাঙ্গলজোড়া এলাকার এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রত্না খাতুন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বামী তাকে তালাক দেয়। এরপর থেকে রত্না তার নানী হাছনা বেওয়াসহ তার মায়ের বাড়ীতে থাকত।

ভারসাম্যহীন থাকায় মাঝে মধ্যে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া-ঝাটি লেগেই থাকতো।

বৃহষ্পতিবার নানী হাছনা বেগম রত্নাকে খোঁজে না পেয়ে রান্না ঘরের দরজা খুললে রত্নাকে ধন্যার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, আত্মহত্যা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর