নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত

মাংসে হাড় বেশি দেওয়ায় দোকানে হামলা


নীলফামারীর কিশোরগঞ্জে গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় মাংস ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭ টায় উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুরাতন টেপারহাট বাজারে। অভিযোগ সূত্রে জানা যায়, সকাল বেলায় কসাই সাইদুল ইসলাম এর দোকান থেকে এক কেজি গরুর মাংস কিনে নিয়ে যায় একই ইউনিয়নের পশ্চিম দলিরাম হাজিপাড়া গ্রামের মৃত কাওসার রহমানের ছেলে রেজাউল হক। তার কিছুক্ষণ পরে রেজাউল হকসহ কিছু লোকজন এসে গরুর মাংসে হাড় বেশি দেওয়ার কারণে তর্কবিতর্ক শুরু করে। এক পর্যায়ে  মাংসের দোকানে থাকা কসাই সাইদুল এর উপর আক্রমণ শুরু করেন। এসময় কোমরে লুঙ্গির গোচরে থাকা গরু ক্রয়ের ৩ লক্ষ, ক্যাশের চটের বস্তায় থাকা মাংস বিক্রির ২ লক্ষ এবং মন দুয়েক মাংস মাটিতে ছিটিয়ে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। অবস্থা বেগতিক দেখলে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ সেখান থেকে সরিয়ে যায়। এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল এর সাথে কথা হলে তিনি জানান,আমি বাহিরে ছিলাম এখনো কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর