নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রচণ্ড তাপপ্রবাহে যখন জনজীবন বিপর্যস্ত তখনই শেরপুরে বিশুদ্ধ শীতল পানি, স্যালাইন ও শরবত নিয়ে শ্রমজীবী পথচারী মানুষের পাশে সাবেক এমপি শ্যামলী

প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। অসহনীয় এই তাপপ্রবাহ থেকে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে বিনামূল্যে তাদের হাতে বিশুদ্ধ শীতল পানি, স্যালাইন ও শরবত তুলে দেন শেরপুরের সাবেক এমপি ও জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর পক্ষে তার ছোট ভাই ও শ্যামলী সুপার অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পপতি মো: শুভ রেজা। ‘তীব্র তাপপ্রবাহে পর্যাপ্ত পানি পান করুন সুস্থ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা শহরের বিভিন্ন স্থানে ২৯ এপ্রিল সোমবার ও ৩০ এপ্রিল মঙ্গলবার দুই দিনব্যাপী শ্যামলীর পক্ষ থেকে সাপ্তাহিক শ্যামলী শেরপুরের নির্বাহী সম্পাদক মো: উমর ফারুক ও আদর ফাউন্ডেশন এবং শ্যামলী শিশু পার্কের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ এ পানি, স্যালাইন ও শরবত খেটে খাওয়া শ্রমজীবী ও পথচারী মানুষের হাতে তুলে দেন। এ ব্যাপারে সাবেক এমপি ও জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী বলেন, প্রচণ্ড গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখন মানবিক কারণে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য বিশুদ্ধ নিরাপদ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণের উদ্যোগ নিয়েছি। তীব্র তাপপ্রবাহ যতদিন থাকবে ততদিন এ কর্মক্রম চলবে বলে তিনি জানান। 

Tag
আরও খবর