নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে রসুন আমদানি আড়াই হাজার টন কমেছে

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে রসুন আমদানি আড়াই হাজার টন কমেছে



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে রসুন আমদানি কমেছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভারতে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি মূল্যবৃদ্ধির কারণে আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় অন্তত আড়াই হাজার টন কম হয়েছে।


অন্যদিকে বন্দর দিয়ে আমদানি কমে যাওয়ার স্থানীয় বাজারে রসুনের দাম বেড়েছে। আজ সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলার আড়ত ঘুরে দেখা গেছে, এক মাসের ব্যবধানে মসলাপণ্যটি কেজি প্রতি ২০-২৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।


ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত এ বন্দর দিয়ে রসুন আমদানি হয়েছে ১৩ হাজার ১৯৮ টন, যার মূল্য ২০৮ কোটি ৩৮ লাখ টাকা। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের একই সময় আমদানি হয়েছিল ১৫ হাজার ৮৩৭ টন। এর মূল্য ছিল ২৩৪ কোটি ৩৮ লাখ টাকা। সে হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এ বন্দর দিয়ে রসুন আমদানি কমেছে ২ হাজার ৬৩৯ টন।


ভোমরা বন্দরের অন্যতম মসলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আবু হাসান জানান, সম্প্রতি তার প্রতিষ্ঠানের রসুন আমদানি কমেছে। গত অর্থবছরের এ সময়ের তুলনায় বর্তমানে তার প্রতিষ্ঠানে রসুন আমদানি কমেছে অন্তত ৫৫-৬০ শতাংশ। আমদানি কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘ভারতের বাজারে রসুন সরবরাহ যেমন কম, তেমনি দামও চড়া।’


সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে আজ ৩০ এপ্রিল মঙ্গলবার খুচরা পর্যায়ে রসুন বিক্রি হয়েছে প্রতি কেজি ১৮০-১৮৫ টাকায়। এক মাস আগেও বিক্রি হয়েছিল ১৫০-১৫৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ অপ্রতুল হওয়ায় দাম বাড়ছে রসুনের।


সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, বন্দরে আমদানি কমে যাওয়ায় রসুনের দাম কিছুটা বেড়েছে। তবে কোনো ব্যবসায়ী যাতে অতিরিক্ত মুনাফা না করেন সেদিকে খেয়াল রাখা হচ্ছে।


Tag
আরও খবর