কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া

লোহাগড়ায় সাবেক পুলিশ সদস্যর বাড়িতে বোমা সদৃশ ও কাফনের কাপড়ে মোড়ানো লাশ সাদৃশ্য পুতুল রেখেছে দুর্বৃত্তরা।

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ধলাইতলা গ্রামের সাবেক পুলিশ সদস্য গাজী মশিউর রহমান কে হত্যার হুমকি দেওয়ার জন্য ঘরের দুই পাশের  গেটের বাইরে থেকে তালা মেরে বোমা সদৃশ ও কাফনের কাপড়ে মোড়ানো লাশ সাদৃশ্য পুতুল   রেখেছেন দুর্বৃত্তরা। লোহাগড়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে ধলাইতলা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত গাজী সিরাজুল হক এর ছেলে সাবেক পুলিশ সদস্য গাজী মশিউর রহমানের বাড়িতে। এ বিষয়ে (২৮ এপ্রিল) গাজী মশিউর রহমান লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে গাজী মশিউর রহমান জানান, ২৭/০৪/২০২৪ ইং তারিখ রাত ১১ টার সময় আমাদের বাড়ীর সকল সদস্য রাতের খাবার খেয়ে পাঁকা বিল্ডিং ঘরের দুইটা গেটে ভিতর পাশ দিয়ে তালা মেরে রেখে ঘুমিয়ে পড়ে।

ঐ রাত্র অর্থাৎ ২৮/০৪/২০২৪ ভোর সাড়ে ৫ টার সময় ঘরের দক্ষিণ পাশের ভিতর পাশের তালা খুলতে গিয়ে দেখা যায় ঘরের বাহির পাশেও তালা মারা রইয়েছে।

পরবর্তীতে ঘরের পশ্চিম পাশের গেটে আসলে মৃত্যু দেহ স্বাদৃশ্য বস্তু সাদা কাফনের কাপড়ে বাঁধা অবস্থায় দেখা যায় আনুমানিক ১.৫ ফিট থেকে ২ ফিট এবং কাফনের কাপড়ে রক্ত দিয়ে ইংরেজীতে 1 অক্ষর লেখা দেখা যায় এবং গেটের হাতুলের সাখে পলিথিনের মধ্যে তিনটি বোমা স্বাদৃশ্য বস্তু দেখা যায় উক্ত গেটেও বাহির পাশ দিয়ে তালা লাগানো ছিল।

ঘর থেকে বাহির হইবার কোন উপায় না পেয়ে ঘরের পশ্চিম পাশের বেলকোনি এবং উত্তর পাশের জালানা দিয়ে পাশের বাড়ীর লোকজন দের ডাকা ডাকি করিলে তারা এসে উপস্থিত হয়। পরবর্তীতে আমার ব্যবহৃত ফোন নাম্বার ০১৯৭১১৮৩৩৫১ নাম্বার দিয়ে ৯৯৯ কল করিয়া সহযোগীতা চাই।

পরবতীতে লোহাগড়া থানা পুলিশ গ্রাম পুলিশ মোঃ ছেকেন্দার শেখ কে ঘটনাস্থলে পাঠায় এবং ঘরের তালা ভেঙ্গে আমাদের ঘর থেকে বাহির করিবার অনুমতি প্রদান করে।

ঘর থেকে বাহির হয়ে এলাকা বাসিদের সাথে পরামর্শ করিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এমন ঘটনার পেক্ষিতে আমি ও আমার পরিবারের সদস্যগণ নিরাপত্তা হীনতায় ও আতংকে ভূগিতেছি।

মশিউর রহমান আরো জানান,আমাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করা হচ্ছে, আমি সকলের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,লিখিত অভিযোগ আমলে নিয়ে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে।

Tag
আরও খবর