শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

জিম্বাবুয়ে সিরিজ ও ডিপিএলে খেলবেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-04-2024 02:30:49 pm

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে এবং চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের সুপার লিগ পর্বে দুই ম্যাচে খেলবেন বলে নিশ্চিত করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ তিনটি ম্যাচ খেলার সিদ্বান্ত নেওয়ার আগে বাংলাদেশের প্রধান কোচ, অধিনায়ক এবং প্রধান নির্বাচকের সাথে আলোচনা করেছেন বলে জানিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব। 

টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সুপার লিগের শেষ দুই ম্যাচে খেলবেন সাকিব।

আজ নিউ ইর্য়কে এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমি ইতোমধ্যেই কোচ, অধিনায়ক এবং প্রধান নির্বাচকের সাথে জিম্বাবুয়ে সিরিজে খেলার বিষয়ে কথা বলেছি। কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) আমাকে বলেছেন, জিম্বাবুয়ের সিরিজে দু’টি ম্যাচ খেললেই হবে।’

তিনি আরও বলেন, ‘এমনকি আমি তাকে (কোচ) জিজ্ঞাসা করেছিলাম, আমাকে পাঁচ ম্যাচেই খেলাতে চান কি না। কিন্তু তিনি আমাকে বলেছেন দু’টি ম্যাচই যথেষ্ট। এরপর আমি অধিনায়ক ও প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছি, তবে তারা জানিয়েছেন তিন ম্যাচ খেলতে পারলে ভাল হয়। আমি বলেছি তাতে আমার কোন সমস্যা নেই এবং খেরবো।’

 সাকিব জিম্বাবুয়ে সিরিজে খেললেও ডিপিএল খেলবেন না- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন তাকে ক্ষুদ্ধ করেছে।

 তিনি বলেন,‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে আলোচনা অপ্রাসঙ্গিক। আমি কতটা ম্যাচ খেলো তা আমার ওপড় নির্ভর করেনা। টিম ম্যানেজমেন্ট আলোচনা করে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। ’

 তিনি আরো বলেন,‘ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টি ম্যাচের আগে ডিপিএলে দুই ম্যাচ বাকি থাকবে। সুতরাং সিরিজের প্রস্তুতি হিসেবে আমি ঐ দুই ম্যাচ খেলবো।’ 

 আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে পৌছবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এবং বাকি দুই ম্যাচ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৬ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে