মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বাঘাইছড়ি সাজেকে নিহত ঈশ্বরগঞ্জের ৫ শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকের মাঝে ৫ জনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।

নিহতরা হলেন, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুরজিথর গ্রামের চান মিয়ার পুত্র তফাজ্জল হোসেন বাবুল মিয়া (২০), নজরুল ইসলামের পুত্র মোহন মিয়া (১৮), হেলাল উদ্দিনের পুত্র নয়ন মিয়া (২১), গিরিধরপুর গ্রামের শহিদুল্লাহর পুত্র শাহ আলম (২৫) ও বড়হিত ইউনয়নের মধ্যপালা গ্রামের রেছত ভুঁইয়ার পুত্র এরশাদ মিয়া (৩৫)।

সরেজমিন শ্রমিক বাবুল ও মোহনের বাড়ি গিয়ে দেখা যায়, নিজ গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের শত শত মানুষ সমবেদনা জানাতে বাড়িতে ভীড় করছেন। পরিবার ও স্বজনদের আহাজারিতে গোটা পরিবেশ ভারী হয়ে উঠছে। 

নিহত তফাজ্জল হোসেনের পিতা চান মিয়া (৫৫) ও মোহনের পিতা নজরুল ইসলাম (৬০) জানান, গত মঙ্গলবার পাশের বাড়ির মকবুল হোসেনের পুত্র মোবারক হোসেন বাবুল (৩৫) শ্রীপুরজথর, গিরিধরপুর ও মধ্যপালা থেকে গাড়ি চালকসহ ৫ জন শ্রমিককে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সাজেক সীমান্ত সড়কের উদয়পুরে একটি ব্রিজের পাইলিং কাজ করার জন্য ডাম্প ট্রাক যোগে নিয়ে যাচ্ছিল। ট্রাকটি নব্বই ডিগ্রি নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের প্রায় ৪০০ ফুট গভীর খাদে পরে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। 

এ দুর্ঘটনায় ডাম্প ট্রাক চালক উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালী গ্রামের আবুল হাসেমের পুত্র লালন মিয়া (২১) গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী জানান, অদক্ষ চালকের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত তফাজ্জল হোসেনের বোন শেফালী বেগম (৩৫) জানান, জামান ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের কাছ থেকে সাব লীজে ব্রিজের কাজ নেন শ্রীপুরজথর গ্রামের মকবুল হোসেনের পুত্র মোবারক হোসেন বাবুল। সে কাজেই যাচ্ছিলেন তার ভাই। 

খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত সাব কন্ট্রাক্টার মোবারক হোসেনের সাথে মুটো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জামান ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের সার্বিক সহায়তায় নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর ও আহতদের চিকিৎসার জন্য ঢাকা পুঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে গ্রামের মানুষ ও নিহতের স্বজনরা লাশে অপেক্ষায় রয়েছেন।


Tag
আরও খবর