শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে গণমাধ্যম নিষিদ্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-04-2024 12:11:16 am

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জিম্বাবুয়ের সিরিজের জন্য ১৭ সদেস্যর প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে। তবে এই ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করেছে কর্তৃপক্ষ।


বুধবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) থেকে শুরু হয়ে রোববার (২৮ এপ্রিল) পর্যন্ত এই অনুশীলন ক্যাম্প চলবে। তিনদিনের এই অনুশীলন ক্যাম্প সম্পূর্ণ রুদ্ধদ্বার হবে।


এর আগে গতকাল অনুশীলন ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই দলে অবশ্য সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম নেই।


এই মুহূর্তে আইপিএল-এ চেন্নাইয়ের হয়ে খেলা মোস্তাফিজ পহেলা মে’র পরে দলে যোগ দেবেন। অন্যদিকে সাকিব বিদেশ থেকে ফিরে যোগ দেবেন ডিপিএল-এ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই দুই তারকাকে পাচ্ছেন না টাইগাররা।


এদিকে প্রধান নির্বাচক জানিয়েছেন, ১৭ সদস্যের দলের সঙ্গে সাকিব ও মোস্তাফিজের নাম যোগ হবে এবং এখান থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ও ব্যাকআপ খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।


বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৬ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে