দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

কুড়িগ্রামে আম গাছের ডাল কাটার জেরে প্রতিবেশীদের হামলা! ভাই বোন নিহত

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে নিহত দুই ভাইবোনের মরদেু

কুড়িগ্রামে আম গাছের ডাল কাটার জেরে প্রতিবেশীদের হামলা! ভাই বোন নিহত 



কুড়িগ্রামে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬শে অক্টোবর) রাত ৮ টার দিকে রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহতরা হলেন সদরের উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামের মোঃ আবুল কালাম আজাদ (৭২) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এসময় নিহত আবুল কালাম আজাদের ছেলে আনিছুর রহমানসহ দুইজন আহত হন।আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। 



স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার দিনের বেলা নিহত আবুল কালাম আজাদের বাড়ির পাশে প্রতিবেশী মোঃ দুলাল মিয়ার আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে প্রতিবেশি দুলাল মিয়া ক্ষিপ্ত হয়ে রাত ৮ দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালায়। এতে আবুল কালাম আজাদ ও তার বড় মোছাঃ ছকিনা বেগম গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় ভাই বোনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।বর্তমানে মরদেহ দুটি হাসপাতালের মর্গে রয়েছে।


কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।



আরও খবর