রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

মাগুরা সদর ও শ্রীপুরে ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে প্রথম ধাপে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় ২৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা নির্বাচন অফিস মিলনায়তনে প্রার্থীদের মাঝে এ প্রতীক বিতরণ করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাসুদুর রহমান। এ সময় উপজেলা সহকারী নির্বাচন অফিসার শরিফুল ইসলাম, সদর ও শ্রীপুর উপজেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন।


মাগুরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান (মোটর সাইকেল), মীর আব্দুল কুদ্দুস (ঘোড়া ), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন (আনারস ), আওয়ামী লীগ নেতা উত্তম কুমার বিশ্বাস (দোয়াত-কলম) ও জেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম (হেলিকাপ্টার), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বাহারুল ইসলাম (টিউবওয়েল), আপেল মাহমুদ (মাইক), জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সমুন কুমার ঘোষ (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সোনিয়া সুলতানা (কলস), রুখসানা ইয়াসমিন নাজু (ফুটবল), মিনতী রানী দত্ত (পদ্মফুল) ও শারমিন আক্তার রোজী (হাঁস) মার্কা প্রতীক পেয়েছেন।



অপরদিকে, শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শরিয়াতউল্লাহ হোসেন মিয়া (মোটর সাইকেল), এম এম মোতাসিম বিল্লাহ (ঘোড়া) , মিয়া মাহমুদুল গণি (দোয়াত-কলম) ও খোন্দকার আসরার এলাহী (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল রেজা (টিউবওয়েল), প্রান্ত কুমার চাকী (উড়োজাহাজ), কাজী জালাল উদ্দিন (তালা), আলীনুর রহমান (টিয়াপাখি), খাইরুল আলম (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নারগিস সুলতানা (ফুটবল ), জোয়ারদার স্বর্ণালী (কলস) ও কৃষ্ণা রাণী দাস (হাঁস) মার্কা প্রতীক পেয়েছেন ।


মাগুরা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মাসুদুর রহমান বলেন, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হলো। নির্বাচনের আচারণবিধি সংক্রান্ত সকল বিষয় প্রার্থীদের অবহিত করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার পর থেকে প্রত্যেক প্রার্থী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। একজন প্রার্থী তার নিজ এলাকায় রাত ৮টা পর্যন্ত মাইকিং করতে পারবেন। প্রচার-প্রচারণায় সংযোগের কাজ করতে হলে সাথে ৫ জনের বেশি নেয়া যাবে না । নির্বাচনী প্রার্থীরা প্রতি ওয়ার্ডে ও প্রতি ইউনিয়নের একটি করে নির্বাচনী অফিস ব্যবহার করতে পারবেন। এ নির্বাচনে প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ৬ মে রাত ১২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে প্রত্যেক প্রার্থী তার প্রচার-প্রচারণা সম্পন্ন করতে হবে। এ নির্বাচনে ভোট গ্রহণ হবে ৮ মে। 


Tag
আরও খবর