শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

এবার অর্থ লেনদেনের অভিযোগ নিপুণের বিরুদ্ধে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2024 11:40:17 pm

এর আগেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে কম জলঘোলা হয়নি। এবারেও তার ব্যতিক্রম কিছু নয়। খলনায়ক ডিপজলের পর এবার মাহমুদ কলি-নিপুণ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তারের বিরুদ্ধেও পাওয়া গেল অর্থ লেনদেনের অভিযোগ।


বৃহস্পতিবার নির্বাচনের আগের রাতে ডেইলি বাংলাদেশের হাতে এসেছে নিপুণ আক্তারের অর্থ দেওয়া সংক্রান্ত দুটি অডিও ক্লিপ। 


শিল্পী সমিতির সদস্য আঁখি ও নাহারকে অডিও ক্লিপে বলতে শোনা যায়, ড্যানি ভাই এফডিসিতে ডেকে আমাদের ঘোরাচ্ছে। হুট করে নিপুণ আপা আসে ৭ নম্বর ফ্লোরের সামনে। সে এসে আমাকে ১৩ হাজার ৫০০ টাকা দিয়েছে ২৭ জনের জন্য।


অপর অডিও ক্লিপে শোনা যায়, নিপুণ বাসার নিচে এসে নামতে বলছে- আমি কিছু জানি না। গেলে ২ হাজার টাকা ধরিয়ে দেয়। আমি কিছুই জানি না।


এর আগে, ডিপজলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ দেন মাহমুদ কলি-নিপুণ প্যানেল সমর্থিত অভিনেত্রী সাদিয়া মির্জা। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে শিল্পী সমিতির এবারের নির্বাচনের নির্বাচন কমিশনার অভিনেতা ও প্রযোজক খরসেদ আলম খসরু বলেন, সাদিয়া মির্জা নামে ঐ প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী ডিপজলকে ৬ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর চিঠি দিয়েছি। সঠিক কারণ দর্শাতে না পারলে ডিপজলের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।


এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা-ডিপজল পরিষদ, অন্যটি কলি-নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে গেলো আসরের মতো এবারো প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৫ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৪ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে