কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

পলাশে প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৪ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান পালিত

পলাশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিনার হোসেন খান কাজল 


        নরসিংদীর পলাশে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৪ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পালিত  হয়েছে। 

                      ১৮ এপ্রিল ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হইতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী কার্যক্রম অনুষ্ঠান পালিত হয়েছে। পলাশ উপজেলা প্রশাসন,  পলাশ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে পলাশ উপজেলা পরিষদের শহীদমিনার প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনী কার্যক্রম উপলক্ষে উপজেলার খামারি ভাই বোনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। 
                     "প্রাণিসম্পদে ভরবো দেশ,  গড়বো  স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যে নরসিংদীর পলাশে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী কার্যক্রম পালিত হয়েছে। 

             উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা কাউসার আলম সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আবু তাহের, মৎস্য কর্মকর্তা শফিকুল আলম, উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কর্মকর্তা বোরহানউদ্দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাজু আর রহমান সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও খামারীগণ উপস্থিত ছিলেন।    খামারি ভাই বোনদের সাথে মতবিনিময় সভা শেষে  অতিথিরা মেলায়  আগত খামারিদের স্টল পরিদর্শন করেন।

        উক্ত প্রদর্শনীর বিভিন্ন ক্যাটাগরিতে খামারি ভাই বোনদের মুল্যায়নে ২০ জন খামারি ভাই বোনদের  মাঝে সম্মাননা  সনদপত্র প্রদান  করা হয়।

Tag
আরও খবর