কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

সেনবাগে ৩ কেজি গাঁজা সহ ১ মাদক সম্রাট গ্রেফতার


নোয়াখালীর সেনবাগ ০৩(তিন) কেজি গাঁজা সহ ০১ মাদক সম্রাট কে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। 


মঙ্গলবার (১৬ এপ্রিল ) নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি)  মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল  নাজমুল হাসান রাজিব, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ নাজিম উদ্দিন এবং  পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন  এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) খোরশেদ আলম,  এএসআই (নিরস্ত্র) কাউছার আহমেদ সঙ্গীয় ফোর্সসহ বিশ্বস্ত সোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করিয়া সেনবাগ থানাধীন ০৬ নং কাবিলপুর ইউপির ৪৪ নং ডোমনা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট আসামী মোঃ শফিউল ইসলাম বাচ্চু (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। 


এসময় গ্রেফতারকৃত আসামী মোঃ শফিউল ইসলাম বাচ্চু, পিতা-মৃত মজিবুল হক, মাতা- মারজান বেগম, সাং-পশ্চিম ইয়ারপুর (তজিম উদ্দিন নলী বাড়ী), থানা-সেনবাগ, জেলা-নোয়াখালীর হেফাজত হইতে ০৩(তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। 


প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য ক্রয় করিয়া ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। 


সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ নাজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হইয়াছে। মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্তে অভিযান অব্যাহত রয়েছে। 

আরও খবর