তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ঈদে নতুন সিনেমার নাম ঘোষণা করলেন সালমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2024 03:48:33 pm

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বড় বড় তারকারা তাদের সিনেমা মুক্তি দেন। আবার ঈদ মানেই যেনো বড় পর্দায় বলিউডের তিন বড় ‘খানের’ সিনেমা মুক্তির হিড়িক। ঈদে ভক্তদের ঈদি হিসেবে সাধারণত একটি সিনেমা উপহার দেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে এবার ঈদুল ফিতরে তার কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু ভক্তদের ঠিকই সুখবর দিয়েছেন ভাইজান।


১১ এপ্রিল, বৃহস্পতিবার ঈদের বিশেষ দিনে সালমান খান তার নতুন সিনেমার পোস্টার প্রকাশ করেছেন। ছবিটির নাম ‘সিকন্দর’। ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন তিনি।


সম্প্রতি সালমান খান জানিয়েছিলেন ‘গজনি’ ছবি খ্যাত দক্ষিণী পরিচালক এআর মুরুগাদসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তারপর থেকেই নতুন এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী।


চলতি বছরে ঈদে মুক্তি পেয়েছে দুটি হিন্দি ছবি। সেই প্রসঙ্গে টেনে ছবির নাম ঘোষণা করে সামাজিক মাধ্যমে সালমান লেখেন, এই ঈদে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ আর ‘ময়দান’ দেখুন এবং আগামী বছর ‘সিকন্দরের’ সঙ্গে এসে আলাপ করবেন। আপনাদের ঈদের শুভেচ্ছা।


উল্লেখ্য, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন সালমান। ‘জুড়ুয়া’ দিয়ে যাত্রা শুরু করে ‘মুঝসে শাদি কারোগি’ এবং ‘কিক’-এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছে এই জুটি।

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে