নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ভয়েস অব ঝিনাইগাতীর উদ্যোগে শতাধিক মানুষ পেল ঈদ উপহার হিসেবে সেমাই-পোলাও চাল

অনেকেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনকে বাহারি উপহার দেয়া এবং নেয়ার মাধ্যমে। কিন্তু আমাদেরই সমাজে কিছু হতভাগা মানুষ আছে যাদের ছুঁতে পারে না কোন উৎসব, এমনকি ঈদও। গত কয়েক বছর ধরেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সেই ধারবাহিকতায় এবার ঈদ আনন্দ ভাগাভাগি করতে উপজেলার শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার যিদনী  মডেল স্কুল চত্বরে এসব উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় দেওয়া ঈদ উপহারে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, গুড়ো দুধের প্যাকেট, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু। এবার ঈদে এসব উপহার সামগ্রী পেয়ে খুবই আনন্দিত তারা। ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ মিয়া প্রমুখ। উপহার সামগ্রী পেয়ে আহম্মদ নগর এলাকার আনোয়ারা বেগম বলেন, ‘আপনারা খুবই উপকার করলেন, স্বামী সন্তান নেই; চিন্তায় ছিলাম ঈদে কী খাবো। আপনাদের অছিলায় আমরা সেমাই পোলাও খাবো। আপনাদের জিনিস দিয়ে ভালোভাবে ঈদ করতে পারবো।’ আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন,‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের সাধ্যনুযায়ী কিছু সংখ্যক মানুষের মুখে ঈদের দিনের খাবার তুলে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদের খুশি তাদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র্র প্রচেষ্টা। এ ধরণের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।’ 

Tag
আরও খবর