বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল সাবেক ইউপি চেয়ারম্যানের, স্ত্রী-সন্তান অক্ষত

নীলফামারীতে মাটি ভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ারুল ইসলাম(৫৫) নামে একজন নিহত হয়েছেন। রোববার(৮ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কীর্তনিয়াপাড়া লক্ষীর বাজার তিলবাড়ি আশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল ইসলাম সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের বেলতলী ঢেকিয়াবাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্বপালন করেছিলেন বলে জানা গেছে। 

পুলিশ সুত্রে জানা যায়, নীলফামারী জেলা শহর থেকে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে বেলতলীর দিকে যাচ্ছিলেন আনোয়ারুল ইসলাম। পথে লক্ষীর বাজার  তিলবাড়ি আশ্রম নামক এলাকায় পৌঁছালে পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটি ভর্তি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল চালক আনোয়ারুল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম বলেন, ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। তবে মোটরসাইকেল থাকা নিহতের স্ত্রী ও শিশু সন্তান সুস্থ আছেন। দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও নিহতের মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৯ ঘন্টা ১০ মিনিট আগে