নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে লটারীতে ঠিকাদার নির্বাচিত

শেরপুরের ঝিনাইগাতীতে ইজিপি লটারীতে ১০জন ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ৮ এপ্রিল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ইজিপি লটারী অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নের জন্য উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১০টি প্যাকেজের বিপরীতে ইজিপি লটারীর মাধ্যমে ১ কোটি ৪০ লাখ টাকার মধ্যে ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত হয়। নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হল- মেসার্স আমেনা কনস্ট্রাকশন, মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজ, মেসার্স সাফওয়ান এন্টারপ্রাইজ, মেসার্স শেফালী কনস্ট্রাকশন, মেসার্স ফাতেমা কনস্ট্রাকশন এন্ড বির্ল্ডাস, মেসার্স গণি বিল্ডার্স, মেসার্স রনি এন্টারপ্রাইজ, মেসার্স আলহাজ্ব আজিজ এন্টারপ্রাইজ, মেসার্স স্বর্ণালী-সজিব এন্টারপ্রাইজ, মেসার্স সাইফুল ট্রেডার্স। লটারী ড্র্র চলাকালীন সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নানসহ সাংবাদিক ও বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এ সময় কাজের গুনগত মান ঠিক রেখে দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারদের নির্দেশনা প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। 

Tag
আরও খবর