লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিআইপি নির্বাচিত শফিকুর রহমানকে কুলিয়ারচরে সংবর্ধনা প্রধান

সিআইপি নির্বাচিত শফিকুর রহমানকে কুলিয়ারচরে সংবর্ধনা প্রধান

দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত মো. শফিকুর রহমান (সুমন)'কে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে সংবর্ধনা প্রধান করা হয়েছে। 

রোববার (৭এপ্রিল) বিকালে কুলিয়ারচর পৌর এলাকার আদমখাঁরকান্দি মহল্লায় প্রতিষ্ঠিত নিজ শিল্পপ্রতিষ্ঠান তাশফিক এগ্রো ফার্ম ও তাশফিক ফুটওয়্যার ফিনিশিং লেদার ইন্ডাস্ট্রিজে জমকালো আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলের তোড়া ও ফুলের মালা গলায় পড়িয়ে সংবর্ধনা প্রধান করা হয়।

এসময় তাকে সংবর্ধনা প্রদান করেন তার বন্ধু মো. মাহবুবুর রহমান সোহেল, এমরান মিয়া, রোকন উদ্দিন, সৈয়দ আবু হুরায়রা আদর, সিআইপি'র একমাত্র ছেলে তাশফিকসহ নিজ শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠান চত্বরে কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসীর মাঝে ইফতার বিতরণ করেন তিনি।

জানা যায়, গত ৩ এপ্রিল বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি-শাখা কর্তৃক বাংলাদেশ গেজেটে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. শফিকুর রহমান (সুমন) কে সিআইপি পদে ভূষিত করা হয়।

বাংলাদেশ গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রেক্ষিতে সরকার সিআইপি (রপ্তানি) নীতিমালা- ২০১৩ অনুযায়ী ২০২২ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি (রপ্তানি) হিসেবে ১৪০ জন ব্যবসায়ীকে নির্বাচিত করেছে। এদের মধ্যে ৩৭ নং ক্রমিকে রয়েছে মো. শফিকুর রহমান এর নাম। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার আদমখাঁরকান্দি গ্রামের মৃত মো. গোলাম রহমানের ছেলে।

মো. শফিকুর রহমান (সুমন) তাঁর শিক্ষা জীবন শুরু করেন স্থানীয় কুলিয়ারচর পৌর এলাকার আদমখারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরে তিনি তৎকালীন কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় বর্তমানে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে তৎকালীন কুলিয়ারচর ডিগ্রি কলেজ বর্তমানে কুলিয়ারচর সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। 

পড়াশোনা শেষ করে চাকুরীর পিছনে না ছুটে ব্যবসায় মনোযোগ দেন তিনি। সততা আর নিষ্ঠার সাথে কঠিন পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেন তাশফিক ইন্টারন্যাশনালসহ বহু শিল্প প্রতিষ্ঠান। মো. শফিকুর রহমান (সুমন) তাশফিক ইন্টারন্যাশনাল এর মাধ্যমে বৈদেশিক কৃষিপণ্য রপ্তানি করে দেশের অর্থনীতিতে রেখেছেন বিশেষ অবদান। যার ফলে ২০২২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে সিআইপি পদে ভূষিত করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক ছেলে সন্তানের জনক। মো. শফিকুর রহমান (সুমন) দেশের  বেকারত্ব সমস্যা দূর করার জন্য নিজ গ্রাম আদমখারকান্দিতে গড়ে তুলেছেন এগ্রোফার্ম, জুতার ফ্যাক্টরীসহ অনেক শিল্প প্রতিষ্টান।

সিআইপি হওয়ার সংবাদ পেয়ে এ তরুণ উদ্যোক্তার জন্য কুলিয়ারচরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও খবর
deshchitro-6a9031dea9e99-270826064726.webp
লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন।

১ ঘন্টা ৩৫ মিনিট আগে