আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

পুত্রবধূঁ নির্যাতনের ভিডিও ভাইরাল,শ্বশুর শাশুড়ী গ্রেফতার

নীলফামারী ডোমারে শ্বশুর শাশুড়ীর হাতে পুত্রবধূঁ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাতেই তাদের আটক করে থানা পুলিশ। রোববার(৭এপ্রিল)ভোর রাতে উপজেলার জোড়াবাড়ীর ইউনিয়নের ডারকামারী গ্রামের নিজ বাড়ী হতে শ্বশুর মোস্তফা হোসেন(৫০) ও শাশুড়ী মিনি বেগমকে(৪৫) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

নির্যাতিতা গৃহবধু শেফালী বেগম(২৫)জানান, ৭বছর আগে জোড়াবাড়ী ইউনিয়নের দ্বাড়িকামারী এলাকার শাহাজাহান আলীর সঙ্গে প্রেম করে বিয়ে হয় তাদের। শেফালী সাতক্ষিরা জেলার করলা উপজেলার মৃত আব্দুল লতিফের মেয়ে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ীতে সংসার করছেন তিনি। প্রেমের বিয়ের কারনে বিয়ের পর থেকে শ্বশুর বাড়ীতে নির্যাতিত হওয়ার অভিযোগ করেন ওই গৃহবধূঁ।

গৃহবধূঁর শাশুড়ী মিনা বেগম জানান,ভিডিওটি গত রমজান মাসের আগের। কে বা কারা ফেসবুকে দিয়েছে। ওইদিন আমার একমাত্র ছেলের বউ নাতিকে মারধোর করলে আমি বাধা দেই। এক পর্যায় সে আমার নাতি নাতনিকে রেখে বাড়ী হতে পালাতে থাকে। আমরা পিছনে পিছনে দৌড়ে রাস্তায় ধরে বাড়ীতে নিয়ে আসি।

ডোমার থানা অফিসার ইনচার্জ মো. মহসীন আলী জানান, স্যোসাল মিডিয়ায় একটি নির্যাতনের ভিডিও দেখে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর শাশুড়িকে আটক করা হয়। রোববার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

আরও খবর