নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করলেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৪ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার দুপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে। এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ জনকে ২০ ব্যান্ডেল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমপি এডিএম শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

Tag
আরও খবর