নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত

কিশোরগঞ্জে রাস্তা সংস্কার কাজে অনিয়ম




নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে  অফিসের যোগসাজশে  নিম্নমানের সামগ্রী  দিয়ে কাজ করছেন ঠিকাদার। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

সরেজমিনে গিয়ে জানা যায়,  উপজেলার চাঁদখানা ইউনিয়নের চারমাথার মোড়স্থ নর্থ পোল্টির সামন থেকে দেবিরবাজার পর্যন্ত আড়াই কিলোমিটার পাকা সড়কের সংস্কার কাজ চলছে। দরপত্র দাখিল করে মূলত কাজটি পেয়েছেন ডোমার উপজেলার  চিকন মাটি বাজারের  নাইকো এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।ঠিকাদার বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে গতকাল মঙ্গলবার এলাকাবাসী  কাজটি বন্ধ করে দেন। ঠিকাদার প্রভাবশালী হওয়ায়   মামলার ভয় দেখিয়ে  কাজ  চালিয়ে যাচ্ছে।স্থানীদের  অভিযোগ -সংস্কার  কাজে যে মালামাল ব্যবহার করা হয়েছে তা সম্পূন ব্যবহারের অযোগ্য। সড়ক সংস্কারে নিম্নমানের ইট ও ইটের খোয়া ফেলা হয়েছে। তাছাড়া অনেক জায়গায় সমান ভাবে বালু না ফেলে ইটের খোয়া ফেলা হয়েছে। ইট ও খোয়া খুবই নিম্নমানের ব্যবহার করা হয়েছে । এমনকি রোলারের ব্যবহার সঠিকভাবে হয় নি ।  কাপের্টিং সময় তেল ব্যবহার করা হয়নি। নিম্নমানের পিচ (বিটমিন) ব্যবহার করা হয়েছে। এমন মনগড়া কাজে সড়ক কতটা দীর্ঘস্থায়ী হবে এমন প্রশ্ন এখন জনমনে ঘোরপাক খাচ্ছে।

চারমাথা এলাকার  বাসিন্দা মানিক বৈশ্য  বলেন – রাস্তার কাজ যেভাবে হচ্ছে তাতে বেশিদিন ঠিকবে না। নিম্নমানে সব কিছু ব্যবহার করা হচ্ছে এই সড়কে। কেউ কথা বললে ঠিকাদার মামলার ভয় দেখায় পুলিশ আনে। তাই আর এলাকাবসী কেউ কথা বলে না। অফিসের লোকও ওদের পাশে। 

আবাজ উদ্দিন নামে এক বাসিন্দা  বলেন -  তেল ছাড়া কাজ করছে। কাজ তো ভাল হচ্ছে না । কাজ ভালো কথা বললে পুলিশের ভয় দেখায়। 

উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী নিশাদ আলী  বলেন, উদ্ধর্তন কর্মকর্তার অনুমতি ছাড়া আমি কথা বলতে পারব না। 

উপজেলা এলজিইডির প্রকৌশলী  মাহমুদুল  হাসান   বলেন, এলকাবাসী কাজে বাধা দেয়ার কথা শুনছি তবে এখন আমরা কাজ বুঝে নেইনি।কাজ নিম্ন মানের হলে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা গ্রহণ  করা হবে। 




আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২২ ঘন্টা ৫২ মিনিট আগে