ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

লোহাগড়ায় ব্রাক এর লোনের কিস্তি দিতে না পারায় গ্রাহক নির্যাতনের শিকার, কষ্টে বিষ পানে আত্মহত্যার চেষ্টা


নড়াইলের লোহাগড়া উপজেলার পার মল্লিকপুর গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে রবিউল ইসলাম গত ২/৩ মাস পূর্বে লোহাগড়ার ব্রাক অফিস থেকে মাসিক কিস্তিতে ৪ লাখ টাকা লোন গ্রহন করেন ব্র্যাক সমিতির থেকে।


উল্লেখ্য বিষয় গ্ৰাহক রবিউল ইসলাম ২ মাসে ২ টি কিস্তি পরিশোধ করেছেন এবং গত মার্চ মাসের কিস্তিটা দিতে পারেন নাই, ওই কিস্তি না দিতে পারার কারণে তাকে অফিসের কর্মী সেলিম বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এবং ভয় দেখান সেলিম নাকি ৩৪টা মার্ডার করে ব্র্যাক অফিসে চাকরি করতে এসেছে।


৩১ মার্চ রোবর দুপুরের দিকে গ্রাহক রবিউল ইসলাম কে উক্ত প্রতিষ্ঠানে আসার জন্য অফিসের মাঠ কর্মী সেলিম ও ম্যানেজার জামিনুর রহমান বলেন।

গ্রাহক রবিউল ইসলাম অফিসে আসলে টাকা দেওয়া হয়নি কেনো বলে ম্যানেজার এবং কর্মী সেলিম তাকে পাশের ১ টি রুমের মধ্যে নিয়ে মারপিট করেন এবং রুমে আটকে রাখে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি।

রবিউল ইসলাম আরও বলেন তাকে মারধর করার সময় অফিসের ম্যানেজার এবং কর্মী তাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বলেন, বিষ খেয়ে আত্মহত্যা করলে ঋণের টাকা মাফ করে দিবেন বলেও তাকে জানান ওই ম্যানেজার এবং কর্মী সেলিম।


এদিকে ব্র্যাক অফিসে সাংবাদিকরা গেলে সেখানে আরও দুইজন গ্রাহকের হয়রানির অভিযোগ রয়েছে ওই সমিতির বিরুদ্ধে।


পরবর্তীতে রবিউল ইসলামকে ব্র্যাক অফিস থেকে ছেড়ে দিলে তিনি অপমানিত হয়ে খোবে লোহাগড়া বাজার থেকে ধানে ব্যবহার করা বিষ কিনে নিয়ে বাড়িতে যেয়ে কাউকে না জানিয়ে ওই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে , বিষ পানের বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে রবিউল ইসলামকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসে তাকে সেখানে ভর্তি করেন । 

এরপর রবিউল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য খুলনায় ২৫০ শর্যা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।


এঘটনায় আহত রবিউল ইসলামের স্ত্রী রেবেকা লোহাগড়া থানায় ব্র্যাক অফিসের ম্যানেজার এবং কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এবিষয়ে লোহাগড়া ব্র্যাক অফিসের ম্যানেজার জামিনুর রহমান ও মাঠকর্মী সেলিম এর সাথে কথা বলার জন্য অফিসে গেলে তারা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে শটকে পড়ে, এরপর একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে প্রথমে ফোনে রিং ঢোকে পরবর্তীতে ফোন বন্ধ দেখায়।


এবিষয়ে ব্র্যাক অফিসের প্রসেসিং অফিসার নাজমিন আক্তার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন অফিস থেকে গ্রাহকদের সাথে খারাপ ব্যবহারের কোন সুযোগ নেই, যদি কেউ গ্রাহকের সাথে খারাপ ব্যবহার করে তার বিরুদ্ধে আমাদের অফিসিয়ালি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় নড়াইল জেলা ব্র্যাক সমন্বয়কারী অফিসার জাহিদ হোসেন এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আপনারা সাংবাদিক সবাই আমাদের পরিচিত কি ঘটনা ঘটেছে আমরা বিষয়টি জেনে ব্যবস্থা গ্রহণ করবো।


এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে