পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

নিহত দুই বিএনপি নেতার পরিবারকে ঈদ উপহার তুলে দেন শরীফুল আলম

গত ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি'র ডাকা প্রথম ধাপের অবরোধ চলাকালীন সময়ে নিহত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ বিল্লাল মিয়া ও ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ'র পরিবারের মাঝে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শরীফুল আলমের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরের দিকে নিহত রেফায়েত উল্লাহ'র গ্রামের বাড়ি উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামে গিয়ে তার পিতা কাউসার মিয়ার হাতে ও নিহত মোঃ বিল্লাল মিয়ার গ্রামের বাড়ি মাধবদী গিয়ে তার স্ত্রী আন্না বেগমের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখা'র সভাপতি মোঃ শরীফুল আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত ও ছয়সূতী ইউনিয়ন বিএনপি'র সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী নিজামী বাবুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও খবর