জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ক্লান্তি দূর করা ছাড়াও ওজন নিয়ন্ত্রণে ডাবের পানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-04-2024 01:22:28 am

শীতে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। কিন্তু গরমে সেই ভয় নেই। বরং শীতের বেড়ে যাওয়া ওজন গরমে কমিয়ে ফেলতে পারেন। তবে তার জন্য জিমে গিয়ে ঘাম ঝরাতে হবে না। কারণ, গরমে রাস্তায় বেরোলে এমনিতেই ঘাম ঝরে।


তার চেয়ে বরং বাড়তি ওজন কমিয়ে ফেলতে ভরসা রাখতে পারেন ডাবের পানিতে। চৈত্রের গরমে ডাবের পানি হল মন আর প্রাণের আরাম।


তীব্র গরমে ডাবের পানিতে চুমুক দিলে নিমেষে সমস্ত ক্লান্তি কেটে যায়। তবে ক্লান্তি দূর করা ছাড়াও ডাবের পানি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কীভাবে?


১) ডাবের পানি শরীরের আর্দ্রতা বজায় রাখে। যা রোগা হওয়ার প্রথম ধাপ। ভিতর থেকে আর্দ্র না থাকলে ওজন বাড়ে। বেড়ে যাওয়া ওজন কমাতে তাই পানি বেশি করে খাওয়া জরুরি, সেই ঘাটতি মেটায় ডাবের পানি। ডাবের জলে থাকা ইলেক্ট্রোলাইট উপাদান শরীরের সজীবতা হারাতে দেয় না।


২) অনেকেই সারা দিনে ঘন ঘন চুমুক দেন বাজারচলতি ফলের রসে। ফলের রস হলেও এ ধরনের পানীয়ে বাড়তি চিনি মেশানো থাকে। যার ফলে ওজন বেড়ে যেতে পারে। পরিবর্তে ডাবের পানি খেতে পারেন। ডাবের জলে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম। ফলে তা ওজন ঝরাতে সাহায্য করে।


৩) ডাবের পানিতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি, ক্যালশিয়ামের মতো উপাদান। এই প্রতিটি উপাদান বিপাকহার বৃদ্ধি করে। হজম ঠিকঠাক হলে বেশি খেয়ে ফেললেও ওজন বেড়ে যাওয়ার ভয় নেই। শরীর চনমনে রাখতেও ডাবের পানি উপকারী।


৪) ঘন ঘন খাবার খাওয়ার ইচ্ছেকে দমন করে ডাবের পানি। ডাবের পানি পেট ভর্তি রাখে দীর্ঘক্ষণ। বারে বারে খাবার খেতে ইচ্ছা করে না। ফলে ওজন বেড়ে যাওয়ারও ভয় নেই।


আরও খবর

6ae0182e63d45-271026091910.webp
দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

১৩ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৩৯ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৫৯ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে