পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

ডাক্তারের ভুল অপারেশন, জন্মের পর মায়ের দেখা পেলনা শিশু


ফুটফুটে এক কন্যা শিশু। এখনও নাম রাখা হয়নি তার। নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে জানে না, তাকে ছেড়ে চিরতরে চলে গেছে মা। ঘটনটি ঘটেছে ঝিনাইদহ জেলা শহরের বহুল আলোচিত বেসরকারি রাবেয়া হাসপাতালে। জানা যায়, জেলার শৈলকুপা উপজেলার মীর্জাপুর গ্রামের আল-আমিন। চাকরি করেন একটি বেসরকারি কোম্পানিতে। ২৫ মার্চ সকালে স্ত্রী শারমিন খাতুনকে (২৩) নিয়ে আসেন ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর এলাকার বহুল আলোচিত বেসরকারি রাবেয়া হাসপাতাল অ্যান্ড ডায়গনষ্টিক সেন্টারে। সিজার অপারেশন করার পরে দ্বিতীয় সন্তানে মা হন শারমিন। কিন্তু মা ডাক কানে গেল না তার।


বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোর রাতে যশোরের বেসরকারি ইবনে সিনা হাসপাতালে মৃত্যু হয়েছে তার (শারমিন)। বিকেলেই গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। অজানা ভয়ে স্বজনরা আড়ষ্ট হয়ে পড়েছেন। তারা কেও মুখ খুলছেন না। সংশ্লিষ্ট ডাক্তার রেজা সেকেন্দারের ফোন বন্ধ। রহস্য আরও জটিল আকার ধারণ করে। অজ্ঞাত স্থানে লুকিয়ে পড়েছেন তিনি।


অনুসন্ধানে বেরিয়ে পরে, শারমিনের অপারেশন হয় ২৫ মার্চ দুপুরের দিকে। অপারেশন (সিজার) করেন স্থানীয় ডাক্তার রেজা সেকেন্দার। জন্ম নেয় ফুটফুটে এক কন্যা শিশু। অপারেশন থিয়েটার থেকে বেডে (হাসপাতালের বেডে) দেওয়ার পরেই রক্তক্ষরণ শুরু হয়। ধীরে ধীরে শরীরের অবস্থার অবনতি হতে থাকে (শারমিনের)। আবারও নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। কয়েক ঘণ্টা ধরে আরেক দফায় অপারেশন করা হয়। জরায়ু কেটে বাদ দেওয়া হয় তার (শারমিনের)। ১৯ ব্যাগ রক্ত দেওয়ার পরেও কোনো উন্নতি হয় না। পাঠিয়ে দেওয়া হয় যশোরের বেসরকারি ইবনে সিনা হাসপাতালে। সেখানে আইসিইউতে নিয়ে যাওয়া শারমিনকে। বৃহস্পতিবার ( ২৮ মার্চ) ভোরের দিকে ওই হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশ নিয়ে শুরু হয় দরকষাকষি। আইসিইউ বিল হয়েছে প্রায় পোনে দুই লাখ টাকা। নাম প্রকাশ না করার শর্তে স্বজনরা জানান, মামলা মর্কদমা না করলে বিল পরিশোধ করে দেবে রাবেয়া হাসপাতাল অ্যান্ড ডায়গনষ্টিক সেন্টারের মালিক। রাজি হয়ে যায় শারমিনের স্বামী। যশোর থেকে দুপুরে মরদেহ নিয়ে নিজ গ্রাম মীর্জাপুরে ফিরে আসেন স্বামী আল-আমিন। বিকেলে গ্রামের কবর স্থানে দাফন সম্পন্ন করা হয় শারমিনকে।

কথা হয় বহুল আলোচিত রাবেয়া হাসপাতালের মালিক সোহেল রানার সঙ্গে। হাসপাতালটি পরিচালিত হয় স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের ছত্রছায়াতে। সরকারি হাসপাতালে চাকরি করেন এমন অনেক নামী দামি ডাক্তার এর সঙ্গে জড়িত। সোহেল রানা স্বীকার করেন সিজার করার পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। রক্ত বন্ধ হয় না। সেকারণে আরেক দফায় অপারেশন করা হয় তাকে (শারমিন)। তিনি আরও জানান, এক পর্যায়ে যশোরের ইবনে সিনা বেসরকারি হাসপাতালে (শারমিনকে) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে মৃত্যু হয়েছে। অথচ মৃত্যু হয়েছে গভীর রাতে।


ক্লিনিক মালিক আরও জানান, আইসিইউ বিল এক লাখ ৭০ হাজার পরিশোধ করা হয়েছে। সর্ব মোট দুই লাখ টাকায় ঘটনাটি মিমাংশা করা হয়েছে। এখন কোনো ঝামেলা নেই।


ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলামের সঙ্গে যোগযোগ করা হলে খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সিজার করার কিছু সময় পরে রক্তক্ষরণ শুরু হলে দ্বিতীয় দফায় অপারেশন করে ওই রোগীর জরায়ু কেটে বাদ দেওয়া হয়। এরপরেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় যশোরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। জানতে পেরেছি ওই রোগীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কেও এখনও অভিযোগ করেনি।


এ দিকে শৈলকুপা উপজেলার মীর্জপুর গ্রামে চলছে নিরব শোকের মাতম। রাত ৮টার (২৮ মার্চ) দিকে শারমিনের স্বজন শৈলকুপা উপজেলার স্থানীয় সংবাদকর্মী চঞ্চল মাহমুদ অভিযোগ করেন, ভুল অপারেশনে শারমিনের অকাল মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন শারমিন সর্ম্পকে ভাগ্নি হন। তার (শারমিন) প্রথম সন্তানের বয়স মাত্র দুই বছর। নাম আফিয়া খাতুন।


হরিণাকুন্ডু উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও ক্লিনিক মালিকের দাপটে কেও মুখ খুলতে পারছে না বলে জানান চঞ্চল। জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানায় বেসরকারি ওই হাসপাতালে এর আগে ভুয়া ডাক্তার ধরা পড়েছে। ভুল অপারেশন ও অপচিকিৎসার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন একাধিক মা শিশু। র‌্যাব পুলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা করেছে। কিন্তু ফলাফল মেলেনি।

সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ইতোমধ্যে মানহীন ৮টি বেসরকারি ক্লিনিক ডায়গনষ্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে দ্রুত অভিযান শুরু করা হবে। তত দিনে ভুল অপারেশন অপচিকিৎসায় অকালে মায়ের মৃত্যু এবং মাতৃ হারা হবে শিশু, স্বজন হারাদের কান্নার জল বাষ্প হয়ে আকাশে উড়বে। এমনটি মনে করেন ভুক্তভোগীরা।


উল্লেখ্য, এর আগে রাবেয়া হাসপাতালের এক চিকিৎসক মৃত ব্যক্তির ডাক্তারী সনদ নিয়ে দীর্ঘদিন রোগী দেখে আসছিলেন। খবর পেয়ে ২০২২ সালের ২০ আগস্ট র‌্যাব ও সিভিল সার্জন অফিস যৌথ অভিযান চালালে ওই ভুয়া ডাক্তার পালিয়ে যেতে সক্ষম হয়।

Tag
আরও খবর