ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দুই শতাধিক পরিবারের মাঝে 'লাভ ইন কলাউজানে'র ফুড প্যাক বিতরণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2024 02:10:01 am


লোহাগাড়া উপজেলার অন্তর্গত কলাউজান ইউনিয়নে দুই শতাধিক অসহায় গরীব মানুষের মাঝে ফুড প্যাক সামগ্রী বিতরণ করেছে কলাউজানের তরুণদের সংগঠন লাভ ইন কলাউজান। 


গতকাল জুমাবার (২৯ মার্চ) বিকাল ৫ টায় পশ্চিম কলাউজান হাজী আব্দুল মোতালেব পাড়ায় লাভ কলাউজানের উদ্যোক্তা কাইছার হামিদ আজাদের বাড়ি থেকে বিতরণ শুরু হয়। প্রাথমিকভাবে পুরো কলাউজানের বিভিন্ন ওয়ার্ড প্রতিনিধিদের মাঝে বিতরণ করা হয়। পরবর্তীতে প্রতিনিধিরা লিস্ট অনুযায়ী অসহায় গরীব মানুষের মাঝে বিতরণ করবে বলে জানা যায়।

'লাভ ইন কলাউজান' ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কলাউজানের বিভিন্নভাবে মানুষের মাঝে সহযোগিতা চালিয়ে যাচ্ছে। অসহায় রোগীর চিকিৎসা, গরীব দুঃখী মানুষের মাঝে যাকাত বণ্টন, রমজানে ইফতার সামগ্রী, যৌতুকমুক্ত বিয়েতে স্মারক প্রদানসহ নানানরকম উন্নয়ন ও সামাজিক কাজ চালিয়ে যাচ্ছে। রমজান ফুড প্যাক-২৪ সহ বর্তমানে লাভ ইন কলাউজানের হাতে ১৮ টা প্রজেক্ট সম্পন্ন হয়েছে।


লাভ ইন কলাউজান সদস্যদের কাছে জানতে চাওয়া হলে এই ব্যাপারে তারা বলেন, আমরা অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করি। আমরা সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। কিন্তু অনেকেই অনেক কিছু করে সময় নষ্ট করে। কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে ফেসবুকে মাধ্যমে অসহায় মানুষের জন্য টাকা উত্তলন করে সেটা আমরা মানুষের মাঝে বিতরণ করি। আমাদের এক্সট্রা কোন আয়ের উৎস নেই। 


লাভ ইন কলাউজানের ফুড প্যাক প্রাপ্ত ৬ নং ওয়ার্ডের এক অসহায় গরীব মা জানায়, প্রতি বছর আরা অপেক্ষা গরি, হত্তে লাভ ইন কলাউজানর প্যাগেট আরার হাছে আইবো। অন্যান্য মানুষর সাহায্য লইতো ইতারার ঘরে ঘরে যওন পরে। ইতারা আরারে ঘরত আনি দে। আল্লাই ইতারারে মাথার চুল যেতো এতো হায়াত দওক।


উল্লেখ্য যে, লাভ ইন কলাউজানের চিকিৎসা ফান্ডের সহযোগিতা পেয়ে এখন পর্যন্ত প্রায় ৮-১০ জন সুস্থ হয়েছে। প্রতিবছর রমজানে ফুড প্যাক বিতরণ হয়, করোনা মহামারীর সময়ে ফ্রী অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়েছে। যৌতুক বিরোধী ক্যাম্পেইন হিসেবে যৌতুকমুক্ত বিয়েতে ক্রেস্ট প্রদান করে আসছে। কলাউজান, লোহাগাড়াসহ সারাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী ও মানবিক ভাইয়েরা এই সহযোগিতায় এগিয়ে আসেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে