ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

গরীব দুঃখী জনগণের চাল চোর এখন পৌর যুবলীগের সম্পাদকঃ তোলপাড়!

গরীব দুঃখী জনগণের চাল চোর এখন পৌর যুবলীগের সম্পাদকঃ তোলপাড়!

রাজশাহীর তানোরে বিএনপি থেকে আসা গরীব দুঃখী জনগণের চাল চোর ডিলার কে তানোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক করায় নেতাকর্মী সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে চাঁপা ক্ষোভ ও অসন্তোষ। তবে এ কমিটি মুখে ঘোষণা করা হলেও কাগজে কলমে এখনো অনুমোদন দেয়া হয়নি। জানা গেছে, তানোর পৌরসভার ৬'৭'৮নম্বর ওয়ার্ডের ওএমএসএর চাল ডিলার ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলফাজ উদ্দিন গত,১০মে২০২২ ইং তারিখে ১৬ বস্তা চাল চুরি করে বিক্রি করার উদ্দেশ্য মজুদ রাখার অভিযোগে চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু তৎকালীন সময়ে রহস্য জনক কারণে সেই যাত্রায় রক্ষা পান তিনি। তার পরেও থেমে নেই তার গরীব দুঃখী জনগণের চাল চুরি করে বিক্রি করার কান্ড। আর এখন তো কোন কথাই নেই। বর্তমানে কাগজে কলমে অনুমোদন না হলেও মুখে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েই আরো বেপরোয়া হয়ে পড়েছেন আলফাজ উদ্দিন। এখন হয়েছেন ২টি গভীর নলকূপের মালিক। অথচ এক সময়ের বিএনপির দাপুটে নেতা ছিলেন এই যুবলীগ নেতা আলফাজ উদ্দিন। এই যুবলীগ নেতার বিরুদ্ধে ওএমএসএর চাল সময়মতো গরীব দুঃখী জনগণের মাঝে বিতরণ না করে কালিগঞ্জ ও কাশিম বাজারের বিভিন্ন হোটেলে বিক্রি করে যাচ্ছেন। এতে করে সময়মতো ওএমএসএর চাল না পেয়ে প্রতিনিয়ত খালি ব্যাগ হাতে বাড়িতে ফেরত যেতে হয় তাদের কে। এতকিছুর পরও তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। কারন সে ক্ষমতাসীন দলের নেতা ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক। এবিষয়ে চাল ডিলার ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি, তার বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব তার প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছেন। এবিষয়ে তানোর পৌরসভার ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আরব আলী বলেন, আলফাজ উদ্দিন ক্ষমতার বলে এসব অপকর্ম করে যাচ্ছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হবে।

Tag
আরও খবর