ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচ মডেল প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল



 ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্যে দিয়ে বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার(২৮ মার্চ)  গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া ও মোঃ শাহিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া ও বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম।

এসময় বক্তাগণ বলেন, বানিয়াচং মডেলে প্রেসক্লাব সৃজনশীল কার্যক্রম ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে। এতে করে অনেক ষড়যন্ত্রের সম্মুখীনও হতে হচ্ছে। আবারও সৃজনশীল কার্যক্রম ও দায়িত্বশীল সাংবাদিকতা দিয়ে এ ক্লাবটি অনেকদূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সদস্য সচিব মতিউর রহমান মতি, বানিয়াচং ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি ফজল উল্লাহ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ আবুল মনসুর তুহিন, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শুয়াইব আহমদ, মডেল প্রেসক্লাবের সহসভাপতি লিলু আহমেদ, আইন সম্পাদক দেলোয়ার হোসাইন, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, নূর উদ্দিন ও সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ প্রমুখ। পরে দেশও জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর