কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

সোনাইমুড়ি থানাধীন কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত




রোববার (২৩ অক্টোবর)  নোয়াখালীর সোনাইমুড়ি থানায় কমিউনিটি পুলিশিং সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল ইসলাম, পিপিএম, নোয়াখালী  মহোদয়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীপক জ্যোতি খীসা, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নোয়াখালী। জনাব মোঃ নাজমুল  হাসান রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল। জনাব খন্দাকার রুহুল আমিন, চেয়ারম্যান, সোনাইমুড়ি, উপজেলা পরিষদ। 

 উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব হারুন অর রশিদ, অফিসার, ইনচার্য, নোয়াখালী। জনাব আ.ফ.ম বাবুল বাবু, সভাপতি,  কমিউনিটি পুলিশিং, নোয়াখালী। 


বক্তারা তাদের বক্তব্যে কমিউনিটি পুলিশিং এর উদ্দেশ্য,গুরুত্ব এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সুনির্দিষ্ট আলোচনা করেন।


"কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র" এই শ্লোগান কে সামনে রেখে আজকের কমিউনিটি পুলিশিং সমাবেশ।

সমাজে পুলিশ এর সাথে অপরাধ কর্মকাণ্ড নিবারণ কল্পে সমাজের জন সাধারণ কে সম্পৃক্ততা করাই হচ্ছে কমিউনিটি পুলিশিং এর মূল উদ্দেশ্য।


“পুলিশই জনতা এবং জনতাই পুলিশ” (The police are public and the public are police)। কমিউনিটি পুলিশিং অর্থ জনগণকে পুলিশের কাজে সম্পৃক্ত করা। অর্থাৎ জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যাদি যা থেকে অপরাধ সৃষ্টি হয় তা সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা।


আরো উপস্থিত ছিলেন সোনাইমুড়ি  উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, কমিউনিটি পুলিশিং এর সমন্বয়ক, সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান ব্যাক্তি বর্গ।

আরও খবর