অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শেষ মুহূর্তের গোলে স্পেনকে রুখে দিল অদম্য ব্রাজিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2024 12:45:17 am

এটুকুতেও বোধহয় স্পেন-ব্রাজিল ম্যাচের রোমাঞ্চটুকু ধরা যাচ্ছে না। এমন ম্যাচের স্বাদ যে শুধু প্রাণভরে দেখেই উপভোগ করতে হয়। আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুয়ে যে নাটকীয়তার দেখা মিলল, তার রেশ রয়ে যাবে আরও অনেক দিন। এমন ম্যাচে কেউ হারলেই বোধহয় নষ্ট হত এর মাহাত্ম্যটুকু। নাহ, শেষ পর্যন্ত ব্রাজিল-স্পেনের কেউই জেতেনি। ৩-৩ গোলে ড্র হওয়া এ ম্যাচে কেউ না জেতাটাই বরং এ ম্যাচের সৌন্দর্য।


একটি ‍ফুটবল ম্যাচ থেকে যা যা প্রত্যাশা করা হয় সব রসদই ছিল এ ম্যাচে। শুরুতে স্পেনের একচ্ছত্র দাপট, এরপর ব্রাজিলের রূপকথার গল্পের মতো ঘুরে দাঁড়ানো। আর লামিনে ইয়ামালের ছড়ি ঘুরানোর জবাবে ফেলিপে এনদ্রিকের দুর্দান্ত গোল। পুরোপুরি নিঁখুত ম্যাচ হয়তো নয়। কিন্তু দলীয় কিংবা ব্যক্তিগত নৈপুণ্য; কোনো দিক থেকে উত্তাপের কমতি ছিল না এ ম্যাচে।সান্তিয়াগো বার্নাব্যুর শুরুটা অবশ্য ছিল অন্য রকম। প্রথমার্ধের শুরু থেকেই স্পেনের প্রেসিংয়ে টালমাটাল ব্রাজিল। প্রথম দিকের বেশ কিছু সময় বল শুধু ব্রাজিলের অর্ধেই ছিল। একপর্যায়ে স্পেনের আক্রমণের ঝড় সামলাতে না পেরে বক্সের ভেতর লামিনে ইয়ামালকে ফাউল করে বসেন জোয়াও গোমেজ। স্পট কিকে ভুল করেন রদ্রি। গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের।পিছিয়ে পড়েও সেভাবে প্রতিক্রিয়া দেখাতে পারছিল না ব্রাজিল। ম্যাচের ১৭ মিনিটে ভিনিসিয়ুস-রদ্রিগোর সমন্বয়ে প্রথম বলার মতো আক্রমণে যায় ব্রাজিল। যদিও সেই আক্রমণ থেকে গোল পায়নি লাতিন দেশটি।ম্যাচের শুরু থেকেই স্পেনের আধিপত্যের ছড়ি ছিল ১৬ বছর বয়সী ইয়ামালের হাতে। এখনো কৈশোর না পেরোনো ইয়ামাল যখনই পায়ে বল পেয়েছেন ব্রাজিলের রক্ষণকে নাচিয়ে ছেড়েছেন। এদিন ইয়ামালের পায়ে গোলক বস্তুটি যেন সৌন্দর্যের পসরা নিয়ে হাজির হয়েছিল। বলের ওপর তাঁর প্রতিটি স্পর্শ যেন শিল্পীর তুলির আঁচড়। এমনকি দ্বিতীয়ার্ধের শেষ দিকে মাঠ ছাড়ার সময় দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদনও জানান ইয়ামালকে।


ইয়ামালের মুগ্ধতা ছড়ানোর রাতে ৩৬ মিনিটে স্পেনকে দুর্দান্ত এক গোলে ২-০ গোলের লিড এনে দেন দানি অলমো। বলে রাখা ভালো, এই গোলের সহায়তাকারী কিন্তু সেই ইয়ামালই ছিলেন। তার পাস থেকে বল পেয়ে বক্সের ভেতর একাধিক ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেছেন অলমো। এই গোলের পথে স্প্যানিশ ফরোয়ার্ড যেভাবে লুকাস বেরালদোকে নাটমেগ করেছেন, তা এই সেন্টার ব্যাকের আরও অনেক দিন মনে থাকবে।দুই গোলে পিছিয়ে পড়েও খুব একটা সুবিধা করতে পারছিল না ব্রাজিল। বল পায়েই রাখতেই হিমশিম খাচ্ছিল তারা। ইংল্যান্ড ম্যাচের সেই ধারও অনেকটা অনুপস্থিত ছিল। তবে হাবুডুবু খেতে থাকা ব্রাজিলকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয় স্পেনই। আরও বিশেষভাবে বললে গোলরক্ষক উনাই সিমনের হাস্যকর একটি ভুল। বক্সের সামনে রদ্রিগোর পায়ে বলটা যে তুলে দিয়েছিলেন সিমনই। এমন সুযোগ হাতছাড়া করেননি রিয়াল মাদ্রিদ তারকা। ব্যবধান ২-১ করে ব্রাজিল। এই ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।


বিরতির পর রাফিনিয়াকে তুলে বিস্ময়-বালক এনদ্রিককে মাঠে নামান দরিভাল। কিছু দিন পর যে মাঠটি তাঁর আপন ঠিকানা হতে যাচ্ছে, সেই বার্নাব্যুকে মাতিয়ে তুলতে এনদ্রিকের সময় লাগল মাত্র ৪ মিনিট। বক্সের ভেতর দৃষ্টিনন্দন এক ভলিতে গোল করে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান ১৭ বছর বয়সী এই ফুটবলার। এর আগ ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ে একমাত্র গোলটিও করেছিলেন এনদ্রিক।ব্রাজিল সমতায় ফেরার পর ম্যাচ অনেকটাই উন্মুক্ত হয়ে পড়ে। স্পেন কিছুটা আধিপত্য বিস্তার করে খেললেও, ব্রাজিলও চেষ্টা করছিল লিড নেওয়ার। তবে ব্রাজিল সমর্থকদের হতাশা বাড়ে ৮৫ মিনিটে স্পেন দ্বিতীয় পেনাল্টি পেলে। ইয়ামালের থ্রু বল ঠেকাতে গিয়ে কারভাহালকে ফাউল করে স্পেনকে এ পেনাল্টি উপহার দেন বেরালদো। এবারও ভুল করেননি স্পেন অধিনায়ক। গোল করে স্পেনকে লিড এনে দেন ৩-২ গোলে। এরপর ম্যাচ যখন শেষ বাঁশি বাজার অপেক্ষায় তখনই দেখা মেলে আরেক চমকের। এবার গালেনোকে ফাউল করে ব্রাজিলকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন কারভাহালই। স্পট কিকে পাকেতা গোল করলে উল্লাসে মাতে ব্রাজিল।এ ড্রয়ে নতুন এক বার্তাও দিলেন ব্রাজিলের নতুন কোচ দরিভাল। এই ব্রাজিল হারার আগে হারে না। কোপা আমেরিকার আগে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে এমন পারফরম্যান্স নিশ্চিতভাবে ব্রাজিলের আত্মবিশ্বাসে নতুন করে হাওয়া দেবে।

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪৭ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে