পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

তারুণ্যের সুরে স্বাধীনতার গান 'হেইয়া রে'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2024 04:16:07 pm

আজ ২৬ শে মার্চ, স্বাধীনতার ৫৪ তম বছরে পদার্পণ করেছে বাংলাদেশ।আজকের দিনটি BUMBLE BEE Production উদযাপন করেছে স্পর্শ টিমের এক ঝাঁক তরুণের গাওয়া স্বাধীনতার গান 'হেইয়া রে' এর মাধ্যমে। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তরুণ শিল্পী জে কে এইচ জিসান। গানটির কথা লিখেছেন বিশাল সাহা। গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীরা হলেন সৌরভ, আফরিস, প্রজ্ঞা, অরিত্র, শাওন, ইশতিয়া, ছন্দা, দময়ন্তী ও জিসান।


গীতিকার বিশাল সাহার কাছে গানটির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ' নিজের দেশ নিয়ে কিছু লিখতে পারা ভীষণ আনন্দের, সেই সাথে চ্যালেঞ্জের। সঙ্গীত পরিচালক জিসান যখন গানটি লেখার ব্যাপারে বলে তখন বেশ রোমাঞ্চিত ছিলাম। খুব অল্প সময়ে গানটির কথা লেখা সহ বাকি কাজ হয়েছে। তবে যত্নের কমতি ছিলো না। আশাকরি দর্শক স্রোতা গানটি বেশ উপভোগ করবেন। '


উল্লেখ্য, গানটির ভিডিও প্রযোজনা করেছে প্রযোজনা সংস্থা BUMBLE BEE Production, তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করেছে আজ।


আরও খবর





6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৯ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে