একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

আল্লাহর কাছে নেতানিয়াহুর বিচার চাইলেন এরদোয়ান, রাষ্ট্রদূতকে তলব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2024 12:22:49 am

ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ তেলআবিবে তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী কূটনীতিককে তলব করেছেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে মারাত্মক তিরস্কার করার পর তুরস্কের কূটনীতিককে তলব করলেন কাৎজ।


গত শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তুর্কি ডেপুটি অ্যাম্বাসেডরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের দিক-নির্দেশ দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের জন্য আল্লাহর কাছে পাঠাবেন বলে হুমকি দেয়ার পর ইসরায়েল তুরস্কের কূটনীতিক তলবের পদক্ষেপ নিল।  গত বৃহস্পতিবার এক নির্বাচনী জনসভায় এরদোগান বক্তৃতা রাখতে গিয়ে বলেন, নেতানিয়াহু নামে এই ব্যক্তিকে আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আল্লাহর আরেক নাম হচ্ছে আল-কাহহার। তিনি তার বিচার করবেন; মহান আল্লাহ তাকে যেন ধ্বংস করে দেন।


এরদোয়ানের এই বক্তব্যের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিবাদ করেন। এছাড়া, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের প্রতি সমর্থন দেয়ার জন্য তিনি উল্টো তুরস্ককে অভিযুক্ত করেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যকে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বলে মন্তব্য করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।

আরও খবর