দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

বলিউডের সিনেমা আমদানিতে সিনেপ্লেক্স, মুক্তি পাচ্ছে 'ক্রু'

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-03-2024 03:32:18 am

এবার বলিউডের সিনেমা আমদানিতে এগিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। ‘ডানকি’র পর দীর্ঘদিন বলিউডের সিনেমা আমদানি বন্ধ ছিল, বিরতির পর ২৯ মার্চ আবার শুরু হচ্ছে বলিউডের সিনেমার আগমন।


শুক্রবার (২৯ মার্চ) ভারতে মুক্তি পাবে টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’। একই দিনে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতেও মুক্তি পাবে ছবিটি।


প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’-এর বিনিময়ে ‘ক্রু’ আনছে স্টার সিনেপ্লেক্স। এরই মধ্যে সরকারের দুই মন্ত্রণালয় (বাণিজ্য ও তথ্য) থেকে অনুমতি পেয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।


বছরে ১০টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয়। গত বছর শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা।


এরপর ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’ ও ‘ডানকি’ মুক্তি পেয়েছিল বাংলাদেশে। ছবিগুলো কমবেশি দর্শক হলে টেনেছে। ছবিগুলো আমদানি করেছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।


দীর্ঘদিন ধরে হলিউডসহ বিভিন্ন ইন্ডাস্ট্রির ছবি আমদানি করে বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে প্রদর্শন করে আসছে স্টার সিনেপ্লেক্স।


স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ আহমেদ জানান, সরকারের অনুমতিক্রমে যাবতীয় প্রক্রিয়া মেনে একই দিনে ‘ক্রু’ মুক্তি দেবেন তাঁরা। মেজবাহ আহমেদ বলেন, ‘আমরা তো হলিউড, কোরিয়ান, জাপানি, টার্কিশ ছবি এনে প্রদর্শন করি নিয়মিত। হিন্দি ছবি আনার অনুমতি যেহেতু আছে, কেন আনব না? এই দেশে হিন্দি ছবির দর্শক আছে।


সামনেই রোজার ঈদ। যেহেতু উৎসবে হিন্দি ছবি আমদানিতে নিষেধাজ্ঞা আছে, তাই সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ঈদের আগের সপ্তাহে ‘ক্রু’ চালাবে। ঈদে বাংলাদেশি ছবির প্রদর্শনী শেষে ফের ছবিটি দেখাবে তারা।


হাস্যরসাত্মক ছবি ‘ক্রু’র পরিচালক রাজেশ কৃষ্ণান। টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন ছাড়াও ছবিতে আছেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ ও স্ট্যান্ডআপ কমেডিয়ান কপিল শর্মা। তিন বিমানবালাকে নিয়ে গল্প। কীভাবে তারা স্বর্ণের বার চুরি করে তা নিয়েই কাহিনি।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৫ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৪ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে