পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

ঝিনাইদহ হতে মানব পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করে র‍্যাব-৬


ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন কুলা বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের মূলহোতা নারায়নের পুত্র বিষ্ণু বিশ্বাসকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

ঝিনাইদহ র‍্যাব -৬ ক্যাম্প সুত্র জানান,ধৃত আসামী একজন মানব পাচারের চক্রের প্রধান সদস্য। আসামী ভিকটিমের সাথে ব্যবসায়িক সুত্রে পরিচিত হওয়ায় সুবাদে ভিকটিমকে ইতালি পাঠানোর নাম করে সর্বমোট ১৩,৫০,০০০ টাকা চুক্তি হয়। পরবর্তীতে, আসামীকে সাক্ষীদের উপস্থিতিতে ৩,৫০,০০০/(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করে। কিছুদিন পর আসামীকে ভিসার কথা বলে ঢাকা নিয়ে যায় এবং ঢাকার রামপুরার একটি অপরিচিত বাসায় আবদ্ধ কক্ষে আটকে রাখে। ভিকটিমকে অনেক মারধর করে হত্যা করার হুমকি দেয়। এক পর্যায়ে আসামী ভিকটিমকে লোহার রড দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করে এবং আসামীকে জোরপূর্বক মালয়েশিয়া পাচার করার হুমকি প্রদান করে। নিরুপায় হয়ে আলোচ্য বিষয়ে নিজে বাদী হয়ে ঝিনাইদহ জেলার সদর থানায় মানব পাচার আইন ২০১২ মোতাবেক একটি মামলা দায়ের করেন।

২০ মার্চ ২০২৪ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে,জেলার সদর থানার মানব পাচার মামলার অন্যতম প্রধান পলাতক আসামী জেলার কালীগঞ্জ থানাধীন কুলা বাজার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কুলা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচার মামলার প্রধান পলাতক আসামী নারায়ন বিশ্বাসের পুত্র বিষ্ণু বিশ্বাস(৪৫) কে কালিগঞ্জের কুলা বাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর