দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’

৮ এপ্রিল বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যুক্তরাষ্ট্রে স্কুল বন্ধ ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2024 02:33:23 pm

আগামী ৮ এপ্রিল বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে আমেরিকাসহ তিন দেশ। এই সূর্যগ্রহণের কারণে মেক্সিকো, আমেরিকা ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। সূর্যের আলো না থাকায় নেমে আসবে রাতের আঁধার। এ কারণে ৮ এপ্রিল আমেরিকায় শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।


সম্প্রতি এ তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।


সংস্থাটি জানায়, আগামী ৮ এপ্রিল স্থানীয় সময় সকাল ১১টা ০৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে।


নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছেন। কেননা, ৫৪ বছর পর এমন সূর্যগ্রহণ ঘটছে। এর আগে ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল। ২০৭৮ সালে হতে পারে আবারও।


পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ, সূর্য ও পৃথিবী একই রেখায় থাকে। তখন সূর্য পুরোপুরি ঘূর্ণায়মান চাঁদের পেছনে ঢাকা পড়ে যায়। এ কারণে দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার নেমে আসে।


সূর্যগ্রহণটি যে অঞ্চলব্যাপী দৃশ্যমান থাকবে সেখানে প্রায় ৪ কোটি মানুষের বাস, যারা এটি উপভোগ করতে পারবেন। ব্রহ্মাণ্ডের এই প্রাকৃতিক ঘটনায় চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসবে, সেসময় চাঁদের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৪০০ কিলোমিটার। তখন উত্তর আমেরিকায় এই বিরল সূর্যগ্রহণ দেখা যাবে। এই সূর্যগ্রহণ খুবই বিশেষ এবং অনন্য হিসেবে বিবেচিত হচ্ছে।


তবে বিরল এই সূর্যগ্রহণ নিয়ে উদ্বেগও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। এছাড়া সূর্যগ্রহণ দেখার জন্য অনেক মানুষ রাস্তায় নামলে যানজট তৈরি হতে পারে। এতে স্থানীয় সংস্থাগুলোর ওপর চাপ বাড়তে পারে।


আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন অঙ্গরাজ্য থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। এসব রাজ্যের স্কুল এরইমধ্যে বন্ধের কথা জানিয়ে দেয়া হয়েছে।


সূর্যগ্রহণ নিয়ে সবচেয়ে সক্রিয় টেক্সাস কর্তৃপক্ষ। অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি কাউন্টিতে দুর্যোগ অবস্থা ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের প্রয়োজনীয় পণ্য মজুত রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। কিছু স্কুল সূর্যগ্রহণকে ঘিরে কিছু কার্যক্রম পরিকল্পনা করেছিল সেগুলোও বাদ দেয়া হয়েছে। শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবং স্বাভাবিক চলাচলের জন্য বিশেষ চশমা দেয়া হচ্ছে। এদিকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে স্কুল বন্ধ করে ই-লার্নিং ব্যবস্থা চালু করা হচ্ছে।

আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

১৫ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৩৫ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১২০ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে





695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২৩৯ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে