অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

কিশোরগঞ্জে ১৩ নবজাতক পেল উপহার

বঙ্গবন্ধু’র ১০৪ তম জন্মদিনে পৃথিবীতে আসা কিশোরগঞ্জের ১৩ নবজাতক ও তাদের পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা। আজ মঙ্গল (১৯ মার্চ) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ঘোপাপাড়া গ্রামে এ সকল উপহার সামগ্রী বিতরণ করা হয়।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ কিশোরগঞ্জ উপজেলায় যে ১৩ নবজাতক জন্মগ্রহণ করেছেন, সে সকল নবজাতক এবং ওই পরিবারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবাহক রশিদুল ইসলাম বাবু, সদস্য সচিব আসাদুজ্জাদান চিলু,স্বেচ্ছাসেবক  লীগ কিশোরগঞ্জ সদর ইউপির সভাপতি এনামুল হক, ইয়ামিন কবির স্বপন  প্রমুখ। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।উপহার সামগ্রী প্যাকেটের গায়ে লেখা রয়েছে- আজ থেকে ১০৪ বছর আগে এমন দিনেই জন্ম নিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় শিশু দিবসের এই মাহেন্দ্রক্ষণে পৃথিবীর বুকে তোমার আগমন, স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের সংগ্রামে শক্তি জোগাবে এই প্রত্যাশায়।






আরও খবর