মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ওয়ানডেতে তাসকিনের উইকেট সেঞ্চুরি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2024 01:16:59 am

দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁয়েছেন তাসকিন আহমেদ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এ মাইলফলক ছুঁয়েছেন তিনি। ১০০ উইকেট নিতে তাসকিনের লেগেছে মোট ৭২ ম্যাচ।


১৫ মার্চ, শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে শুরুটা খুব একটা ভাল হয়নি সফরকারীদের। শরিফুলের জোড়া আঘাতে ৫০ রানের আগেই ৩ উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় উইকেট গিয়েছিল তাসকিনের ভাগ্যে। ইনফর্ম কুশাল মেন্ডিসকে ফেরান এই পেসার।


এরপর সেঞ্চুরির পথে থাকা চারিথ আসালাঙ্কাকে ফেরান তাসকিন। ৯১ রানে তাসকিনের বলে আবারও উইকেটের পেছনে চলে যায় ক্যাচ। রিভিউ নিয়ে উইকেট পান তাসকিন। এরইমাধ্যমে পূরণ হয় ওয়ানডে ক্রিকেটে তার একশত উইকেট।


বাংলাদেশিদের মধ্যে তাসকিন ছাড়াও একশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আরও ৭ জন। তারা হলেন- সাকিব আল হাসান (৩১৭), মাশরাফী বিন মোর্ত্তজা (২৬৯), আবদুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদী হাসান মিরাজ (১০৪)।


একশ উইকেটের ঘরে পৌঁছতে তাসকিন ম্যাচ খেলেছেন ৭২টি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম ৫৪ ম্যাচে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মোস্তাফিজ। এরপর আছেন সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। তার ১০০ উইকেট ৬৯ ম্যাচে। মাশরাফি বিন মোর্তুজা ছুঁয়েছেন ৭৮

ম্যাচে।

আরও খবর

6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে